বকরি ঈদ ঘিরে কড়া নির্দেশিকা দিল দিল্লি সরকার, গরু-উট জবাই নিষিদ্ধ, সতর্ক পুলিশ প্রশাসন
Connect with us

দেশের খবর

বকরি ঈদ ঘিরে কড়া নির্দেশিকা দিল দিল্লি সরকার, গরু-উট জবাই নিষিদ্ধ, সতর্ক পুলিশ প্রশাসন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ৬-৭ জুন দেশজুড়ে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কুরবানির ঈদ বা ঈদ-উল-আজহা (Eid-ul-Adha)। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই দিল্লি সহ বিজেপি (BJP)-শাসিত একাধিক রাজ্যে জারি হয়েছে কঠোর নির্দেশিকা।

দিল্লি সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কুরবানির উদ্দেশ্যে গরু কিংবা উট (no slaughtering of cow and camel) জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একইসঙ্গে জানানো হয়েছে, প্রকাশ্য কোনও স্থানে পশু জবাই করা যাবে না। এই কাজ শুধুমাত্র অনুমোদিত স্লটার হাউসেই করা যাবে বলে নির্দেশে উল্লেখ রয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta, Chief Minister of Delhi) এবং প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী কপিল মিশ্র (Kapil Mishra) এক্স (X) হ্যান্ডেলে এই নির্দেশিকার প্রতিলিপি প্রকাশ করেছেন। কপিল মিশ্র জানিয়েছেন, নির্দেশ লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

আরও পড়ুনঃ ফের ব্যর্থ হল জাপানের বেসরকারি চন্দ্রাভিযান, অন্ধকারেই হারাল Resilience

Advertisement
ads

পাশাপাশি দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা উৎসবের সময় নিয়মবিরুদ্ধ কোনও কাজ, বিশেষ করে প্রকাশ্য জায়গায় পশু জবাই, নজরে রাখে এবং প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়।

এই প্রসঙ্গে দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ শাবান বুখারি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে খোলা জায়গায় পশু কোরবানি না দেওয়া হয়। তিনি শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আবেদন জানিয়েছেন।

দিল্লি সরকারের এই নির্দেশিকায় পশু ক্লেশ নিবারণ আইন (Prevention of Cruelty to Animals Act), পশু পরিবহণ নিয়ন্ত্রণ আইন (Transport of Animals Rules), এবং খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ আইন (Food Safety and Standards Act)-এর উল্লেখ করে বলা হয়েছে, গরু ও উট নিধন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

উত্তরপ্রদেশ-সহ বেশ কিছু রাজ্যেও এবারের ঈদে এমনই নির্দেশ জারি করা হয়েছে। এর আগে বেশ কয়েক বছর ধরে রাস্তায় নমাজ পড়া নিয়েও বিধিনিষেধ আরোপ করেছে ওইসব রাজ্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement