ভাইরাল খবর
ঈদের আগে গবাদি পশু জবাইয়ের নিয়মে বিতর্ক! ছাড় চেয়ে হাই কোর্টে মহুয়া মৈত্র
ডিজিটাল ডেস্কঃ আসন্ন কুরবানির ঈদের (Eid-al-Adha) আগে রাজ্যে পশুবলি সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং বিধায়ক আখরুজ্জামান। সম্প্রতি স্বরাষ্ট্র দপ্তরের (Home Department) জারি করা বিজ্ঞপ্তিতে প্রকাশ্যে বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে।
মহুয়া মৈত্র জানান, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইনের ১২ নম্বর ধারার আইনি ছাড়কে সামনে রেখে তাঁরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি এড়াতে গরুর পরিবর্তে অন্তত মোষ বা বলদ কোরবানির অনুমতি দেওয়া হোক। এই নিয়মের কারণে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বহু হিন্দু ব্যবসায়ীও (Businessmen) আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে বিধায়ক আখরুজ্জামান জানান, এটি একটি ধর্মীয় রীতি (Religious ritual), যেখানে প্রিয় পোষ্যকে উৎসর্গ করা হয়।
বুধবার রাজ্য সরকার প্রস্তুতি ও নথিপত্র জমা দেওয়ার জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেয়। প্রধান বিচারপতি (Chief Justice) সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলার কপি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে হস্তান্তরের পর আগামীকাল, বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় এই মামলার পরবর্তী শুনানি (Hearing) হবে।

