নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই মৃত্যু বিধায়ক তাপস সাহার
Connect with us

স্বাস্থ্য

নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই মৃত্যু বিধায়ক তাপস সাহার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নদিয়ার তেহট্ট কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) আর নেই। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর চোট পান মাথায়। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান ছিল, মাথায় আঘাতজনিত কারণে ব্রেন স্ট্রোক (Brain Stroke) হয়েছিল তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়, অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাঁকে। রাতভর কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় বিধায়কের।

আরও পড়ুনঃ রাজনৈতিক বিতর্কের মাঝেই গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ক তাপস সাহা

তাঁর প্রয়াণে তেহট্ট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় এই বিধায়ক ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া (Palashipara) কেন্দ্রের বিধায়ক ছিলেন। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট (Tehatta) থেকে জেতেন তিনি।

Advertisement
ads

তবে রাজনৈতিক জীবনের শেষ পর্বে তাপস সাহা নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিলেন। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় সিবিআই (CBI) তদন্তে তাঁর নাম জড়ায়, এমনকি কণ্ঠস্বরের নমুনাও নেওয়া হয়েছিল। তাপস সাহা অবশ্য শুরু থেকেই জানিয়েছিলেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।

দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসার জন্য বেঙ্গালুরু (Bangalore)-তেও গিয়েছিলেন। এরপর কিছুটা সুস্থ হয়ে ফের দলের কাজে সক্রিয় হন। কিন্তু বুধবার ফের আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর। দলের কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তাঁর অকাল প্রয়াণে।