পথকুকুর রক্ষার প্রতিবাদে তাঁতশিল্পীকে পিটিয়ে খুন, ধৃত দুই প্রতিবেশী
Connect with us

হামলা

পথকুকুর রক্ষার প্রতিবাদে তাঁতশিল্পীকে পিটিয়ে খুন, ধৃত দুই প্রতিবেশী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পথকুকুরকে মারধর করা নিয়ে প্রতিবাদ জানানোই কাল হল এক প্রবীণ তাঁতশিল্পীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর (Bishnupur) শহরের কৃষ্ণগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম সুধীন পাল (Sudhin Pal)। ঘটনায় জড়িত সন্দেহে দুই প্রতিবেশী শৈলেন পাল (Shailen Pal) ও তোতন পালকে (Toton Pal) আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় পথকুকুরদের খাওয়ানো নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুধীনবাবু ও তাঁর ভাই অমিতাভ পাল (Amitabh Pal) নিয়মিত ওই এলাকায় থাকা কুকুরদের খাবার দিতেন। সেই কারণেই তাঁদের বাড়ির আশপাশে কুকুররা ঘোরাফেরা করত। তবে তা পছন্দ ছিল না অভিযুক্ত দুই ভাইয়ের। স্থানীয়দের দাবি, কুকুর তাড়াতে প্রায়শই ইট-পাথর ছোড়া হত তাদের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ উত্তর-পূর্বে জঙ্গিদমন তুঙ্গে, সেনা অভিযানে প্রাণ হারাল ১০ জঙ্গি

ঘটনার দিন, মঙ্গলবার রাতে অমিতাভবাবু দেখেন যে শৈলেন ও তোতন কুকুরদের দিকে ইট ছুড়ছে। তিনি প্রতিবাদ করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, অমিতাভবাবুকে মারধর করা হয় এবং তাঁর স্ত্রীকেও হেনস্থার শিকার হতে হয়। পরে প্রতিবেশীদের হস্তক্ষেপে বিষয়টি থেমে যায়। এরপর পরিবার থানায় অভিযোগ জানাতে যায়।

Advertisement
ads

এই সময় বাড়িতে ছিলেন না সুধীন পাল। পরে ফিরে এসে ভাইয়ের উপর হামলার কথা জানতে পেরে তিনি অভিযুক্তদের সঙ্গে কথা বলতে রাস্তায় বের হন। সেখানেই নতুন করে শুরু হয় বচসা ও হাতাহাতি। অভিযোগ, তখনই দু’জনে মিলে ইট দিয়ে সুধীনবাবুর বুকে আঘাত করে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় নতুন করে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। এক পথকুকুরকে মারার প্রতিবাদে এমন মর্মান্তিক পরিণতিতে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ।

Advertisement
ads
Continue Reading
Advertisement