১ জুন থেকে বাংলায় চালু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’! জেনে নিন কোন কোন চিকিৎসা কভার হবে না
Connect with us

ভাইরাল খবর

১ জুন থেকে বাংলায় চালু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’! জেনে নিন কোন কোন চিকিৎসা কভার হবে না

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। এই স্বাস্থ্য প্রকল্পের (Health Scheme) আওতায় উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (Cashless) চিকিৎসার সুবিধা পাবেন। তবে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Card) থাকলেই সব ধরনের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে— এমন ধারণা কিন্তু পুরোপুরি সঠিক নয়।

এই প্রকল্পে বড় অপারেশন, গুরুতর অসুস্থতা, অস্ত্রোপচার (Surgery), ICU খরচ, ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা (Diagnostic Test) এবং হাসপাতালে ভর্তি থাকার খরচ কভার করা হলেও বেশ কিছু পরিষেবা এর বাইরে রাখা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওপিডি (OPD) চিকিৎসা এই প্রকল্পের আওতায় পড়ে না। অর্থাৎ হাসপাতালে ভর্তি না হয়ে শুধু ডাক্তার দেখানো বা প্রেসক্রিপশন নেওয়ার খরচ নিজেকেই বহন করতে হবে। একইভাবে সাধারণ রক্ত পরীক্ষা, এক্স-রে বা রুটিন টেস্টের খরচও কভার হবে না, যদি না রোগী হাসপাতালে ভর্তি থাকেন।

এছাড়া ভিটামিন (Vitamin), টনিক, স্বাস্থ্যবর্ধক সাপ্লিমেন্টের খরচও আয়ুষ্মান ভারত বহন করবে না। দাঁতের সাধারণ চিকিৎসা যেমন স্কেলিং, ক্যাভিটি ফিলিং বা রুট ক্যানেলও এই স্কিমের বাইরে। তবে দুর্ঘটনা বা গুরুতর আঘাতের ক্ষেত্রে ডেন্টাল সার্জারি কভার হতে পারে।

Advertisement
ads

আইভিএফ (IVF), বন্ধ্যাত্ব চিকিৎসা, কসমেটিক সার্জারি (Cosmetic Surgery), ট্যাটু রিমুভাল বা ওজন কমানোর অপারেশনও এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয়।

কারা এই কার্ড পাবেন না, সেটাও স্পষ্ট করেছে কেন্দ্র। সরকারি কর্মচারী, আয়করদাতা (Income Tax Payer), ESIC সুবিধাভোগী এবং যাঁদের PF/EPF কাটা হয়, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।

উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করা। দেশজুড়ে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। প্রায় ১,৯২৯ ধরনের চিকিৎসা পদ্ধতি এই প্রকল্পের আওতায় রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement