জরায়ুমুখ ক্যানসার রুখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! ৩০ মে থেকে বাংলায় বিনামূল্যে টিকাকরণ
Connect with us

ভাইরাল খবর

জরায়ুমুখ ক্যানসার রুখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! ৩০ মে থেকে বাংলায় বিনামূল্যে টিকাকরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নারীদের মরণব্যাধি জরায়ুমুখ ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধে এবার বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩০ মে থেকে রাজ্যে শুরু হতে চলেছে এই রোগের বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি (Immunization Program)। শনিবার এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) এই বড় ঘোষণাটি করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে বাংলায় ইতিমধ্যেই ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে এবং ১৪ থেকে ১৫ বছরের ঊর্ধ্বের যেকোনো কিশোরী বিনামূল্যে এই টিকা নিতে পারবে।

চিকিৎসকদের মতে, এই প্রাণঘাতী ক্যানসারের জন্য মূলত দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (Human Papillomavirus)। ভারতে মহিলাদের মধ্যে এটি দ্বিতীয় সাধারণ ক্যানসার। সময়মতো টিকা নিলে এই রোগ প্রায় ৭৫-৮০ শতাংশ প্রতিহত করা সম্ভব। অতিরিক্ত মেদ, ধূমপান বা সচেতনতার অভাবে এই রোগের ঝুঁকি বাড়ে। প্রাথমিক লক্ষণ যেমন অতিরিক্ত সাদা স্রাব, অনিয়মিত রক্তক্ষরণ বা কোমরে ব্যথা হলে নারীদের লোকলজ্জা ভুলে দ্রুত চিকিৎসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

টিকাকরণের পাশাপাশি সাধারণ মানুষের সাশ্রয়ের কথা ভেবে মুখ্যমন্ত্রী জনৌষধি কেন্দ্র (Janaushadhi Center) ১১৭টি থেকে বাড়িয়ে ৪৬৯টি করার কথা ঘোষণা করেছেন, যেখানে দুরারোগ্য ব্যাধির ওষুধে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় (Discount) মিলবে। এছাড়া, ন্যাশনাল হেলথ মিশনের (National Health Mission) অধীনে কেন্দ্র মোট ২,১০৩ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে প্রথম কিস্তির ৫০০ কোটি টাকা রাজ্য পেয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement