‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ চুক্তি দিল্লিতে! ভিন রাজ্যেও বিনামূল্যে চিকিৎসা পাবেন বাংলার প্রবাসীরা
Connect with us

ভাইরাল খবর

‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ চুক্তি দিল্লিতে! ভিন রাজ্যেও বিনামূল্যে চিকিৎসা পাবেন বাংলার প্রবাসীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতা বদলের পর এবার স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন রূপ দিতে একগুচ্ছ ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে উচ্চপর্যায়ের এক দীর্ঘ ভার্চুয়াল বৈঠকের (Virtual Meeting) পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী জুলাই মাস থেকেই এ রাজ্যে চালু হতে চলেছে মোদী সরকারের অত্যন্ত জনপ্রিয় ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প।

বিগত সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মনে যে আশঙ্কা ছিল, তা একঝটকায় উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলায় যে ৬ কোটিরও বেশি মানুষ ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা সরাসরি কোনো রকম জটিলতা ছাড়াই আয়ুষ্মান ভারতের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (Cashless) চিকিৎসার সুবিধা পাবেন। নতুন যারা যুক্ত হতে চান, তাঁরাও জুলাই থেকে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ (Ayushman Arogya Mandir) সংক্রান্ত একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে পড়াশোনা বা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা বাংলার প্রায় ১ কোটি প্রবাসী মানুষও বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া সাধারণ মানুষের ওষুধের খরচ এক ধাক্কায় প্রায় দশ গুণ কমিয়ে আনতে ‘প্রধানমন্ত্রীর ভারতীয় জনৌষধি কেন্দ্র’ (Jan Aushadhi Kendra) ১৭০টি থেকে বাড়িয়ে ৪৭৪টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ২০০০ টাকার ওষুধ মাত্র ২০০ টাকায় মিলবে।

Advertisement
ads ads

পাশাপাশি, আগামী ৩০ মে থেকে রাজ্যে ১৪-১৫ বছর বয়সী কিশোরীদের জন্য ‘সার্ভাইক্যাল ক্যান্সার’ (Cervical Cancer) টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। হাসপাতালগুলিতে ডাক্তার ও নার্সদের শূন্যপদ পূরণে আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।