বাড়িতে বিয়ের ফুল! জানেন কি দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনু?
Connect with us

কলকাতা

বাড়িতে বিয়ের ফুল! জানেন কি দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনু?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২১ সালে হয়েছিল পরিচয়, পূর্ণতা পেল ২৫-এ। গেরুয়া শিবিরে পদ্মফুল এবার জীবনেও ফুটলো বিয়ের ফুল! একাকিত্ব জীবন ঘুচলো দিলীপ ঘোষের। আজ বিকেলে বৈদিক মতে বিয়ে সারবেন বিজেপির দাবাং নেতা নেতা দিলীপ ঘোষ।

একেবারে ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারছেন দিলীপ-রিঙ্কু। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মাত্র ৩০ জন। তবে ইতিমধ্যেই সকাল বেলা দিলীপের নিউটাউনের বাড়িতে আনাগোনা শুরু হয়েছে পদ্ম শিবিরের সব নেতা-নেত্রীদের। সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, সুনীল বনশলরা সকালেই পৌঁছেছেন তাঁর বাড়িতে। দিলীপকে অগ্রিম উপহারও দেন তারা।

তবে বিয়ে মানেই কিন্তু জমিয়ে খাওয়া-দাওয়া। একই তো বিজেপির হেভিওয়েট নেতা, তাঁর মধ্যে আবার বিয়ে। একেবারে সাজসাজ রব নিউটাউনে। জানা গিয়েছে, দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনুতে থাকছে সাদা ভাত, ডাল, সবজি, কাতল মাছের কালিয়া, রসগোল্লা ও আইসক্রিম।

আগামী ১৯শে এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন তিনি প্রাতঃভ্রমণে বাড়িয়ে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন। এরপর জন্মদিনের বিকেলে নাকি সস্ত্রীক খড়গপুরে রওনা দেবেন দিলীপ ঘোষ।

Advertisement
ads

আরও পড়ুন – দিলীপকে শুভেচ্ছা! নবান্ন থেকে ফুল,মিষ্টি পাঠালো মুখ্যমন্ত্রী

রাজনীতির সঙ্গে যুক্ত বরাবরই দিলীপ। জীবন নিয়মে বাঁধা। রাজনৈতিক ব্যস্ততার মাঝে শরীর চর্চা করতে ভোলেন না। প্রায় দিনই ইকো পার্কে হাটতে যার দিলীপ ঘোষ। সেখানে গিয়ে জনসংযোগ করেন। তারই মাঝে আলাপ রিঙ্কু মজুমদারের সঙ্গে। যা এবার পরিণতি পেতে চলেছে বিয়ের বন্ধনে।

জানা যাচ্ছে, রিঙ্কু মজুমদারও দলেরই সদস্য। উত্তর কলকাতা শহরতলির বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক তিনি। এদিকে আবার নিউটাউনেরই বাসিন্দা। তিনি বিবাহ বিচ্ছিন্না। বছর তাঁর ২৫। এর পাশাপাশি এক যুবকের মা। সংসার জীবনের গভীর ক্ষত ভুলে ক্রমশ দিলীপের কাছাকাছি চলে আসেন রিঙ্কু। আর সেখান থেকেই শুরু মন দেওয়া-নেওয়া। তারপর বিয়ের সিদ্ধান্ত।

আরও পড়ুন – বিয়ের দিন হুলস্থুল কান্ড! দিলীপের বাড়িতে ঢুকে পড়ল সাপ

Advertisement
ads