কলকাতা
পার্লারে দিলীপের হবু ঘরণি! ধুতি-গেঞ্জিতে বাড়িতে বসে বিজেপি নেতা
নিউজ ডেস্ক: শুক্রবার দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে অর্থাৎ নিজের বাসভবনে বিয়ে সারবেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে চার হাত এক হবে রিঙ্কু মজুমদারের। তাই গতকাল বৃহস্পতিবার বিয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন রিঙ্কুদেবী।
এদিন শুক্রবার সকালে বিয়ে নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবরই আমাকে বিয়ের জন্য বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।
এই মুহূর্তে জীবনের ষাট বসন্ত পার করেছেন একাকিত্ব নিয়ে। বঙ্গ বিজেপির সেই রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। রাজনীতি থেকে সংসার জীবনে কীভাবে? এই প্রশ্নই চলছে নানামহলে, নানারকম চর্চা। তবে সবকিছুকে তোয়াক্কা না করে সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ ঘোষ।
আরও পড়ুন – বিয়ের দিন হুলস্থুল কান্ড! দিলীপের বাড়িতে ঢুকে পড়ল সাপ
আজ বিকেলেই আইনি বিয়ের মাধ্যমে এক হবেন দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার। বিকেল সাড়ে পাঁচটায় বিয়ে সারবেন তারা। তাই হাতে আর মাত্র কয়েকঘন্টা। বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন দিলীপের হবু ঘরণি রিঙ্কু মজুমদার। পার্লারে গিয়ে কনের সাজে সাজছেন রিঙ্কু দেবী।
এদিকে ধুতি-গেঞ্জিতে বাড়িতেই প্রস্তুতি শুরু করলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বিয়ে বলে কথা! বাড়িতে তৈরী হতে হতেই আরও একবার জানালেন কীভাবে প্রেম আর তারপর বিয়ের সিদ্ধান্ত।
আরও পড়ুন – মায়ের ইচ্ছেতেই জীবনের নতুন অধ্যায়, শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ
