বিয়ের দিন হুলস্থুল কান্ড! দিলীপের বাড়িতে ঢুকে পড়ল সাপ
Connect with us

কলকাতা

বিয়ের দিন হুলস্থুল কান্ড! দিলীপের বাড়িতে ঢুকে পড়ল সাপ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আর কয়েকঘন্টা পরেই বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের বিয়ে! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা। তাই সকাল থেকেই চলছে তোড়জোড়। এদিন সকালে বাড়িতে এসেছেন দিলীপের ঘনিষ্টরা।

বিয়ে বলে কথা! তবে এর মধ্যেই হুলস্থুল কান্ড বিয়ে বাড়িতে! বাড়িতে ঢুকে পড়েছে সাপ। বিষয়টা নজরে আসতেই হৈচৈ পরে যায় বিয়ে বাড়িতে। তবে কি জানেন? বিয়ের দিন এমন কান্ড কেন ঘটলো? কিসের ইঙ্গিত বলছেন জ্যোতিষীরা?

বিয়ের দিন সকালেই সাপ দেখতে পেয়ে হৈচৈ পরে যায় বিয়ে বাড়ি জুড়ে। কেউ কেউ বলেন শুভ অনুষ্ঠানে সাপ মানেই ইতিবাচক ইঙ্গিত। কিন্তু সকলের মত এক নয়, কেউ কেউ দাবি করেন, বিয়ের আসরে সাপ দেখাটা সাধারণত অশুভ লক্ষণ। কারণ হল, সাপ মানেই বিপদ।

এ প্রসঙ্গে নিয়ে জ্যোতিষী শৌভিক ঘোষ বলেছেন, জ্যোতিষ শাস্ত্রে এর ব্যাখ্যা নেই। এখন জ্যোতিষ শাস্ত্র অনেক আধুনিক হয়েছে। এখন বর্ষাকাল তাই ঝোপ-ঝাড় থাকলে যে কোনও জায়গায় সাপ আসতেই পারে। এটা স্বাভাবিক। এই ঘটনার সঙ্গে ভালো-খারাপের কোনও যোগ নেই।

Advertisement
ads

আরও পড়ুন – বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে দিলীপ, উপহার ও শুভেচ্ছা জানাতে বাড়ি পৌঁছলেন BJP সদস্যরা

একটি সাপের উপস্থিতি কখনই কার ভাগ্য পরিবর্তন করতে পারে না। এই ঘটনার সঙ্গে গ্রহের পরিবর্তনের কোনও যোগ নেই, এমনকি জন্মছকেও কোনও পরিবর্তন হয় না। যার ফলে শুভ-অশুভ বা উন্নতি-অবনতিতে এর কোনও ভূমিকা নেই।

উল্লেখ্য, আজ শুক্রবার দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে অর্থাৎ নিজের বাসভবনে বিয়ে সারবেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে চার হাত এক হবে রিঙ্কু মজুমদারের। তাই গতকাল বৃহস্পতিবার বিয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন রিঙ্কুদেবী।

এদিন শুক্রবার সকালে বিয়ে নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবরই আমাকে বিয়ের জন্য বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।

Advertisement
ads

আরও পড়ুন – মায়ের ইচ্ছেতেই জীবনের নতুন অধ্যায়, শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ