দিলীপকে শুভেচ্ছা! নবান্ন থেকে ফুল,মিষ্টি পাঠালো মুখ্যমন্ত্রী
Connect with us

কলকাতা

দিলীপকে শুভেচ্ছা! নবান্ন থেকে ফুল,মিষ্টি পাঠালো মুখ্যমন্ত্রী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ কিছুক্ষনের অপেক্ষা! চার হাত এক করবেন দিলীপ ঘোষ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আইনি ভাবে বিয়ে সারবেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা বার্তা পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে। নবান্ন থেকে পত্রের সঙ্গে পাঠালেন ফুল ও মিষ্টি।

আজ শুক্রবার অর্থাৎ ৪ বৈশাখের সাত পাকে বাঁধ পড়তে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানিয়ে গতকাল বিকেল থেকেই সরগরম বঙ্গ রাজনীতি। এদিন শুক্রবার দুপুরে নিউটাউনে বিজেপি নেতা দিলীপের বাড়িতে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা পত্রর পাশাপাশি পুলিশের হাত দিয়ে পাঠালেন ফুল, মিষ্টিও।

মুখ্যমন্ত্রীর তরফে শুক্রবার নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউটাউনে হবু বড় তথা দিলীপের বাড়িতে আসেন। আর সেখানেই ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি।

আরও পড়ুন – পার্লারে দিলীপের হবু ঘরণি! ধুতি-গেঞ্জিতে বাড়িতে বসে বিজেপি নেতা

Advertisement
ads

গতকাল দিলীপ ঘোষ ফোন না তুললেও, তার হবু স্ত্রী ফোন ধরে বিয়ের খবরটা সত্যি জানিয়েছেন। আর তারপর থেকেই উল্কা গতিতে শাসক-বিরোধী উভয় পক্ষই শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন নব দম্পতদের। এবার বিয়ের আগ মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মিললো শুভেচ্ছা বার্তা। বিজেপি নেতা দিলীপকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয়েছে সমাজ মাধ্যমে। বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্করাও করছেন। এই মুহূর্তে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি।

আরও পড়ুন – বিয়ের দিন হুলস্থুল কান্ড! দিলীপের বাড়িতে ঢুকে পড়ল সাপ

Advertisement
ads