কলকাতা
TMC লোকসভা সাংসদদের কথোপকথন ভাইরাল, এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতার
নিউজ ডেস্ক : বাম জমানা থেকে তৃণমূলের হয়ে জিতছেন তৃণলয়ের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তৃণমূলের অন্দরে তিনিই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর যিনি নতুন সাংসদ কীর্তি আজাদ, তিনি সরাসরি রাজনীতির লোক না হলেও তাঁর সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা কিন্তু কম নয়।
রাজ্যের শাসক দল, তৃণমূলের সংসদীয় দলের অন্দর মহলে গৃহযুদ্ধ নিয়ে এবার পথে নামলো বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদদের হোয়াট্সঅ্যাপ গ্রুপের বিভিন্ন বক্তব্যের ছবি এদিন মঙ্গলবার সকালে নিজের এক হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
তিনি প্রশ্ন তুলেছেন, কে এই ভার্সাটাইল ইন্টারন্যাশনাল লেডি?’ প্রসঙ্গত, তৃণমূলের ওই হোয়াট্সঅ্যাপ গ্রুপে মহিলা সাংসদকে ওই বিশেষণেই ভূষিত করেছেন দলেরই এক প্রবীণ সাংসদ। বিজেপি নেতা অমিত মালব্য যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন , তাতে নাম রয়েছে তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নতুন সাংসদ কীর্তি আজাদের।
আরও পড়ুন – পার্থর বিধানসভা কেন্দ্রের ১০টি ওয়ার্ডের নতুন সভাপতিদের নাম ঘোষণা করল জেলা তৃণমূল
সেখানে রয়েছে তাদের বাগযুদ্ধের ছবি। তবে ওই ছবির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। কল্যাণ বন্দোপাধ্যায় ও কয়টি আজাদের বিষয়টি নিয়ে দলের তরফেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে ছবিতে যারা রয়েছেন তারাই আসলে তৃণমূলের নবীন প্রবীণ সংসদ কিনা, সেই বিষয়েও কোনো আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠি এদিন মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েও পৌঁছেছে। এখন দেখার যে, পুরো বিষয়টি কোন দিকে মোড় নেয়।
আরও পড়ুন – জেলে যেতে হচ্ছে না, তবে দুর্নীতির অভিযোগ জারি থাকবে: বিকাশরঞ্জনের প্রতিক্রিয়া
