ভাইরাল খবর
জেলে যেতে হচ্ছে না, তবে দুর্নীতির অভিযোগ জারি থাকবে: বিকাশরঞ্জনের প্রতিক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই — এই মর্মে সুপ্রিম কোর্টের রায় স্বস্তি এনে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, রাজ্যের এই সিদ্ধান্ত যৌথ মন্ত্রিসভা বৈঠকে যথেষ্ট পরামর্শ করেই গৃহীত হয়েছিল। ফলে এখানে অপরাধমূলক কোনও প্রবণতা নেই, আদালতের হস্তক্ষেপেরও প্রয়োজন নেই।
এই সিদ্ধান্ত গ্রহণের সময় মন্ত্রিসভার ক্যাবিনেট নোটে স্পষ্ট উল্লেখ ছিল যে, কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এর কার্যকারিতা নির্ভর করবে। রাজ্যপালও এই নোটে সই করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ, বিষয়টি প্রশাসনিক এবং রাজনৈতিক পরিসরে, যেখানে আদালতের সীমানা সীমিত।
আরও পড়ুনঃমীনাক্ষীর উত্থানেই প্রশ্ন, যুব সংগঠনের হাল ধরবেন কে? চিন্তায় আলিমুদ্দিন
তবে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, “এই রায়ে দুর্নীতির বিরুদ্ধে জয় নয়, শুধু মন্ত্রিসভাকে জেলযাত্রা থেকে রক্ষা করা গেল। অন্যান্য তদন্ত কিন্তু জারি থাকছে।” তিনি এও জানান, সুপ্রিম কোর্টে কেউই সরাসরি সিবিআই তদন্তের আবেদন করেননি।
এই রায়কে কেন্দ্র করে শাসক শিবিরে স্বস্তির হাওয়া হলেও, বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক জয় হিসেবে দেখতে নারাজ। তাদের মতে, দুর্নীতির অভিযোগে তদন্ত এখনও চলছেই এবং তা ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে রাজ্য প্রশাসনের উপর।
