কোচবিহার
তৃণমূল প্রধানের স্বামীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ছবির পোস্টার বাজারে!
কোচবিহার নিউজ:- চৌধুরীহাটে তৃণমূল প্রধানের স্বামীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ছবি নিয়ে বিতর্ক,পোস্টার পড়ল বাজারে। চৌধুরীহাট তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান রাধারাণী বর্মনের স্বামী বাবুলু বর্মনের সঙ্গে এক মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবির পোস্টার বাজারে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে স্থানীয়ভাবে এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অভিযুক্ত বাবুলু বর্মন ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাননি। এই ঘটনায় তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্য বলেন, “আমরা বিষয়টি এখনও ভালোভাবে জানি না। তবে ঘটনার তদন্ত করে যদি সত্যতা প্রমাণিত হয়, দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
আরও পড়ুন – ভাঙা সম্পর্ক, গোপন বিয়ে ও প্রেমে ছেঁকা খেয়ে আত্মঘাতী ১৮ বছরের প্রীতি
এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, তৃণমূল নেতারা এতদিন শিক্ষা,স্বাস্থ্য,চাকরি,বালি চুরি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইদানিং কালে তাদের চরিত্র যে একই রকম সেটাও বোঝা যাচ্ছে। শুধু চৌধুরীহাট অঞ্চলের প্রধানের স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও নয়, এমন আরও অনেক তৃণমূল নেতার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও আস্তে আস্তে বের হবে।
আরও পড়ুন – নাবালিকাকে ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দিল সিভিক ভলান্টিয়ারের বাবা
