কোচবিহার
এসআইআর আতঙ্কে বিষপান! কোচবিহারের বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা, আরোগ্য কামনা অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট (Burirhat) দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিৎপুর (Jitpur) ৭/৫৪ নম্বর বুথ এলাকায়। আত্মহত্যার চেষ্টা করা ওই বৃদ্ধের নাম খায়রুল শেখ (Khayrul Sheikh)। বয়স প্রায় ৬৫ বছর।
সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে (Voter List) তাঁর নাম ভুলভাবে ‘খইরু শেখ (Khayru Sheikh)’ হিসেবে ওঠে। এই নামের অমিল এবং সাম্প্রতিক SIR (Status Identity Register) ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছিলেন খায়রুল। আশেপাশের কয়েকজনের বিভ্রান্তিকর তথ্য (Misinformation) শুনে তিনি ভয় পেয়ে যান— তাঁর নাম ভোটার তালিকা থেকে মুছে যাবে ভেবে বুধবার সকালে বিষ (Poison) পান করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতাল (Dinhata Sub-Divisional Hospital)-এ নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল (Cooch Behar MJN Medical College & Hospital)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, খায়রুলের একাধিক সরকারি নথিতে (Documents) বিভিন্ন নামে তথ্য রয়েছে— কোথাও ‘খায়রুল’, কোথাও ‘খইরু’। এই বিভ্রান্তিই তাঁকে মানসিকভাবে চাপে ফেলে দেয়।
এদিকে, এসআইআর আতঙ্কে আত্মহত্যা করা প্রদীপ করের বাড়িতে এসে খায়রুলের দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তিনি বলেন,
“দিনহাটায় এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রার্থনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভয় পাবেন না, আমরা আছি। বছরের পর বছর যারা এই রাজ্যে আছেন, তাঁদের বাংলাদেশি বলে তাড়ানো হবে না। বুকের রক্ত দিয়ে রক্ষা করব। যদি SIR বা NRC-তে একজনকেও বাদ দেওয়া হয়, তাহলে লক্ষ মানুষ কমিশন ঘেরাও করবে।”
অভিষেকের এই বার্তা কিছুটা স্বস্তি দিয়েছে স্থানীয় মানুষদের। তবে এলাকাজুড়ে এখনো তীব্র চাঞ্চল্য (Public Outrage) ছড়িয়ে আছে।
