কোচবিহার
কাটমানি নেওয়ার অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি
কোচবিহার নিউজ:-আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কোচবিহার জেলার শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ বর্মন নামের এক ব্যাক্তি আবাস উপভক্তার কাছে ৩০০০০ টাকা কাঠমানি নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে।
সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের ১২ লক্ষ উপভক্তা কে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে। সেই তালিকায় নাম রয়েছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর এলাকার বাসিন্দা গোবিন্দ বর্মনের।
গোবিন্দ বর্মন প্রথম কিস্তির টাকা পেতেই তাঁর বাড়িতে গিয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মন হুমকি দেয়। উপভোক্তার কাছ থেকে মিলন বর্মন ৩০ হাজার দাবি করেন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকায় জন্য। টাকা না ঢোকায় ঘরের কাজ শুরু করতে পারছেন না গোবিন্দ বর্মন। অঞ্চল সভাপতি বাড়িতে গিয়ে টাকার কথা বললে তিনি বিভিন্ন বাহানা দিতে থাকেন। তাই বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত অভিযোগ জানান গোবিন্দ বর্মন।
আরও পড়ুন – তুফানগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ, বৌমা ও নাতিকে আটক করল পুলিশ
তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মন বলেন, অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। তাদের জন সম্মুখে আসার রাস্তা নেই জন্য এই কাজ গুলো করেছেন তারা। সাজিয়ে এই নাটকটা করা হয়েছে। আমরা প্রমান করে দেবে সেটা। তৃনমূলকে কালিমালিপ্ত করার এটি একটি চক্রান্ত।
এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার কার্যকরী কমিটির সদস্য ধিরাজ বর্মন বলেন তৃণমূল যদি কাটমানি না নেয় তাহলে তাদের দল চলবে কিভাবে আর নেতাদের সংসার চলবে কিভাবে? এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চরম বাস্তব এটা আবার প্রমাণিত হলো।
গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বারিয়া বলেন একটা অভিযোগ পেয়েছি বিষয়টা বিডিও ও মহাকুমা শাসকের কাছে জানানো হবে এবং যে এই কাজের সাথে যুক্ত তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন – স্ত্রীর পরকীয়া ফাঁস! কিন্তু রাগ নয়, বরং ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!
