দাম্পত্যে বিশ্বাসঘাতকতা! পরকীয়া সম্পর্কে মেতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা
Connect with us

কোচবিহার

দাম্পত্যে বিশ্বাসঘাতকতা! পরকীয়া সম্পর্কে মেতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে ঘটল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্বামীকে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্ত্রী বাপি ওরাও (Bapi Orao) নিজের প্রেমিক বিনয় দাসের (Binay Das) সঙ্গে মিলে পরিকল্পনা করে স্বামীকে বিষ মেশানো খাবার খাওয়ান। মৃতের নাম পিন্টু ওরাও (Pintu Orao), যিনি মাথাভাঙ্গা পূর্ত দফতরে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। তদন্তকারী সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে পিন্টু ওরাওকে সবজিতে বিষ মিশিয়ে খাওয়ান বাপি। পরের দিন অসুস্থ অবস্থায় তাঁকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথমে মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে খুনের চক্রান্তের হদিশ।

মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই (Sandeep Garai) জানান, জিজ্ঞাসাবাদে বাপি ওরাও স্বীকার করেন যে, প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করেছেন তিনি। সেই সূত্র ধরে রবিবার রাতে পুলিশ প্রেমিক বিনয় দাসকে গ্রেফতার করে।

Advertisement
ads

আজ অর্থাৎ  সোমবার ধৃত বিনয় দাসকে মাথাভাঙ্গা আদালতে তোলা হবে। পুলিশ তাঁর বিরুদ্ধে ৮ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, তারা কখনও ভাবেননি এমন নৃশংস ঘটনা ঘটতে পারে তাদের আশেপাশেই।

Continue Reading
Advertisement