ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ! প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূলের
Connect with us

কলকাতা

ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ! প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূলের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্কঃ গতকালই ওষুধের দাম বেড়েছে দেশজুড়ে। ১.৭৪ শতাংশ করে বহু জীবনদায়ী ওষুধের দাম বেড়ে যাওয়ায় নবান্নে সরাসরি কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার ওষুধের দাম বৃদ্ধি নিয়ে নবান্নে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বললেন, ৭০০টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। ১লা এপ্রিল থেকে দেশজুড়ে বেড়ে গিয়েছে ওষুধের দাম। এই ওষুধ গুলির মধ্যে রয়েছে অনেক জীবনদায়ী ওষুধ। এরাজ্যে এখনও বহু গরিব মানুষ আছেন, যারা একদম দিয়ে এই ওষুধ গুলো ক্রয় করতে পারবেন না। তাদের ক্ষমতা নেই বিদেশ গিয়ে চিকিৎসা করার। অদুষের দাম বৃদ্ধি নিয়ে উদ্বিঘ্ন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল

আমি স্তম্ভিত, বললাম মুখ্যমন্ত্রী। ওষুধ গুলির দাম বাড়িয়ে দেওয়া হল? নবান্ন থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতার প্রশ্ন, তারা আছে কীসের জন্য? ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে। ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার করতে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার কি করছে? ”শুধু দেশকে বিভাজন করা আর দাঙ্গা লাগানোর জন্য? ‘স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যসাথী’ বলেন মমতা। ‘সবার দামি ওষুধ কেনার ক্ষমতা নেই’। এবার এই চড়া দামে ওষুধের প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস।

Advertisement
ads

ওষুধের চড়া দামের তীব্র প্রতিবাদ। আগামী ৪,৫ এপ্রিল সব ব্লকে প্রতিবাদ কর্মসূচির ডাক। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী শুক্র শনিবার প্রতিবাদ কর্মসূচি ব্লকে ব্লকে। শুক্র ও শনি প্রতি ব্লকে ব্লকে মিছিল তৃণমূলের।

আরও পড়ুন – রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত

Continue Reading
Advertisement