"চোরেদের নেত্রী মমতা ব্যানার্জী", সাংবাদিক সম্মেলনে বললেন শুভেন্দু
Connect with us

কলকাতা

“চোরেদের নেত্রী মমতা ব্যানার্জী”, সাংবাদিক সম্মেলনে বললেন শুভেন্দু

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ভোটার তালিকায় কারচুপি নিয়ে প্রথমে সরব হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় খোদ অভিযোগ জানিয়েছেন, ভিনরাজ্যের ‘ভূতুড়ে’ ভোটারদের বাংলার তালিকায় ঢোকানো হয়েছে। এমনকি একই এপিক নম্বরে একাধিক নাম নিয়ে যেসব সমস্যা থাকছে, তা প্রথমে চিহ্নিত করে ঘাসফুল শিবির।

এনিয়ে সংসদে সরব হন তৃণমূল সাংসদরা।  বারংবার সংসদে আলোচনার প্রস্তাব খারিজ হওয়ায় প্রতিবাদও দেখিয়েছেন তারা। এ রাজ্যের শাসকদলের চাপে পড়ে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, আগামী ৬ মাসের মধ্যে তালিকা সংশোধন করা হবে বলে।

এবার সেই একই ইস্যুতে পথে নামছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আদালতের অনুমতি নিয়ে মিছিল করে বস্তুত তৃণমূলের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইছে পদ্ম শিবির। বিজেপির অভিযোগ, ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতা-কর্মীরা।

আরও পড়ুন – বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল

Advertisement
ads

বিজেপির আবেদন ছিল যে, কলকাতার মুরলিধর সেন লেন-এর অফিস থেকে কমিশনের দপ্তরের আগে পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হোক। বিজেপির অভিযোগ ছিল, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। পালটা রাজ্যের প্রস্তাব ছিল, মুরলিধর সেন লেন থেকে শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করার। সেখান থেকে প্রতিনিধিদল কমিশনের অফিসে যাক।

দু’পক্ষের কথা শোনার পর হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মুরলীধর সেন লেন থেকে মিছিল যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। মিছিলের পর ১০ জনের প্রতিনিধিদল কমিশনে দাবিপত্র জমা দিতে যাবে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা অব্দি মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক হাজার সমর্থক নিয়ে মিছিল করতে পারবে বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের দ্বারস্থ হয়ে অবশেষে মিললো মিছিলের অনুমতি।

এদিন মিছিলের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত ৫ পাঁচ বছরের ভোটার তালিকা মনে করিয়ে দিয়ে বলেন, “গৃহমন্ত্রী বলেছেন ৫৪০ কিলোমিটার জমি মমতা ব্যানার্জী দিচ্ছে না, এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন তার এপিক কার্ড সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরী করে দেওয়া। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চোরেদের নেত্রী বলে সম্মোধন করে শুভেন্দু আবার মনে করিয়ে দেন যে, তৃণমূলই ৬ লক্ষ ৯০ হাজার হিন্দু ভোটার বাঢ়িল করেছে।

আরও পড়ুন – রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত

Advertisement
ads