কোচবিহার
নদীতে কিশোরের দেহ উদ্ধার! চাঞ্চল্য কোচবিহারে
কোচবিহার নিউজ:- সিঙ্গিমারী নদীতে ডুবে যাওয়া কিশোরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।গত বৃহস্পতিবার সিঙ্গিমারী নদীতে ডুবে যাওয়া কিশোর হৃষিকেশ রায়ের দেহ উদ্ধার করা হল। শনিবার সকালে নদীতে ভেসে ওঠা দেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে সিঙ্গিমারী নদীতে স্নানরত অবস্থায় বিদ্যুৎ বর্মন ও হৃষিকেশ রায় নামে দুই কিশোর ডুবে যায়। বিদ্যুৎ কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও হৃষিকেশের কোনো খোঁজ মিলছিল না। সিভিল ডিফেন্সের ডুবুরি ও স্পিড বোট দিয়ে দুই দিন ধরে তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু সফলতা আসেনি।
অবশেষে সকালে নদীতে হৃষিকেশ দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দেওয়া হয় সিতাই থানার পুলিশ কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন – আসন্ন ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি জেলায়
অন্যদিকে, কর্মস্থলেই এক যুবকের রহস্য মৃত্যু। শনিবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শ্রীপুর এলাকায়। মৃতের নাম সন্তোষ মাহাতো (৩০)। বাড়ি বিহারের বেগুসারাই এলাকায়। পরিবার সূত্রের খবর, ৬ মাস ধরে শ্রীপুরে শ্রমিকের কাজ করত। সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে ঘুমিয়ে পড়েন সন্তোষ। সকালে তার মৃতদেহ দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অপরদিকে, ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের ঘোষপাড়া এলাকায়। আহতের নাম তপা চট্টোপাধ্যায়। তাকে শহরের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শী দীপঙ্কর ভৌমিক বলেন, শনিবার সকালে তপা চট্টোপাধ্যায় সাইকেল করে বাজার যাচ্ছিলেন।
উল্টোদিক থেকে একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। মাথায় ঘাড়ে গুরুতর চোট পান তিনি। পরবর্তীতে তাঁকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । ধাক্কা মেরেই পালিয়ে যান চালক ও খালাসী। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, একে রাস্তার অবস্থা বেহাল তারপর এই সরু রাস্তায় এরম ডাম্পার কি করে চলাচল করে। এর জেরে দুর্ঘটনা ঘটছে বলে জানান তারা। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে ডাম্পার টিকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন – মালদহ থেকে কলকাতায় বেআইনি অস্ত্র! এসটিএফের জালে ধৃত দুই যুবক
