বিধ্বংসী ভূমিকম্প মায়ানমারে, সাহায্যের আশ্বাস মোদির
Connect with us

বিশ্বের খবর

বিধ্বংসী ভূমিকম্প মায়ানমারে, সাহায্যের আশ্বাস মোদির

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বিদ্ধংসী ভূমিকম্প কার্যত ধ্বংসস্তুপে পরিণত হল মায়ানমার। চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ। ফাটল ধরেছে রাস্তায়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে। বিরাট ক্ষয়ক্ষতির হাত টি রক্ষা পেতে রেহাই পেল না থাইল্যান্ডও। ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

সেখানেও ভেঙে পড়েছে একের পর এক ভবন। কার্যত বংশস্তুপের মত পরিস্থিতি। জানা যাচ্ছে, এই ভূমিকম্পের ঘটনায় অন্তত ৪৫ জন নিখোঁজ বলে। এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে।

ভয়াবহ ভূমিকম্পের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি তে দেখা যাচ্ছে যে, মায়ানমারের একটি ব্রিজ নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ব্যাঙ্কক-এ নির্মীয়মান এক বহুতল ধসে পড়ছে ভূমিকম্পের জেরে। প্রাণ বাঁচাতে ছুটছেন সেখানকার নির্মান কর্মীরা।

এদিন স্থানীয় সময় দুপুর ১.৩০ নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্ডলয়। ৭.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয় এদিন। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। মায়ানমারের পাশাপাশি থাইল্যান্ড ও ভিয়েতনামেও কম্পন হয় এদিন।

Advertisement
ads

আরও পড়ুন  – আত্মসমালোচনার সুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখে

থাইল্যান্ডের ব্যাঙ্কক-র প্রায় ১৭ মিলিয়ন মানুষের বোসবাস। বিরাট বিরাট আকারের বাসভবন রয়েছে এই অঞ্চলে। যার একাধিক বাড়ি মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায়। হঠাৎই এমন এক প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তড়িঘড়ি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনওয়াত্রা। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পর সুনামির কোনও সম্ভাবনা নেই।মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতেও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি কলকাতা-সহ বাংলার একাধিক জেলায়। দুর্ঘটনার উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শোক বার্তা প্রকাশ করে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, সকলের নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছি। সম্ভাব্য সমস্ত সবরকম সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ভারত। মোদী আরও লেখেন, সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকল দপ্তরকে। এছাড়াও, বিদেশমন্ত্রক এস জয়শঙ্করকে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

Advertisement
ads

আরও পড়ুন  – ইউক্রেন সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, নিহত সাংবাদিক, আহত এক