মোদী-ইউনুস বৈঠক! ব্যাঙ্ককে রওনা দিলেন মোদী, ইউনুসও বিমানে
Connect with us

বিশ্বের খবর

মোদী-ইউনুস বৈঠক! ব্যাঙ্ককে রওনা দিলেন মোদী, ইউনুসও বিমানে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগর ভিত্তিক বোঝাপড়ার মঞ্চ বিমস্টেকের সম্মেলনে যোগ দিতে এদিন বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে ব্যাঙ্ককের বিমানে উঠেছেন সেদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার এই সম্মেলন চলবে। তবে কি ব্যাঙ্ককে মুখোমুখি হবেন মোদী-ইউনুস? বৈঠকে বসবেন তারা?

এদিকে প্রধানমন্ত্রী মোদী ব্যাঙ্কক রওনা না হওয়া পর্যন্ত ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়ে মুখে খোলেনি। আবার মোদির সরকারিভাবে ঘোষিত সফর সুচিতেও ওপর বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গেও কোনো বৈঠকের উল্লেখ নেই। তবে এই বৈঠকের জন্য ব্যাকুল হয়ে পড়েছে বাংলাদেশ! মোদী-ইউনুস বৈঠক চেয়ে সেদেশের সরকার বার বার অনুরোধ করেছে। এমনকি ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের আর্জি জানিয়ে নয়াদিল্লিকে চিঠিও দিয়েছে তারা।

আরও পড়ুন – দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

বাংলাদেশ সরকার ভিষনভাবে চাইছে ব্যাঙ্কককের প্রশ্নমন্ত্রী মোদীর সম্মেলনের ফাঁকে দুই দেশের দুই নেতার একান্ত বৈঠক। অবশেষে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অফিস জোরের সঙ্গে দাবি জানিয়েছে, আগামী ৪ এপ্রিল অর্থাৎ শুক্রবার মোদী-ইউনূসের বৈঠক হওয়ার কথা। এবিষয়ে বাংলাদেশের একাধিক প্রথমসারির মিডিয়া জানিয়েছে, ব্যাঙ্কককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠকটি অবশেষে হচ্ছে। বৈঠকের বিষয়ে ভারতের কাছ থেকে সাড়া পাওয়া গিয়েছে।

Advertisement
ads

এই সম্মেলনের আয়োজক ভারত ও বাংলাদেশ। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির এই মঞ্চের বাকি সদস্য দেশগুলি হল নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। প্রধানমন্ত্রীর ব্যাঙ্কককের এই সম্মেলন থেকে বিমস্টেকের সভাপতিত্বের ভার বাংলাদেশের হাতে অর্পণ করা হবে। সেদিক থেকে বিমস্টেকের ব্যাঙ্ককক সম্মেলন ওপর বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও তাঁর দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – জানেন ওয়াকফ সংশোধনী বিল কি? কেনই বা সংশোধনের প্রয়োজন? জানুন এর ইতিহাস