আত্মসমালোচনার সুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখে
Connect with us

দেশের খবর

আত্মসমালোচনার সুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২৭ শে মার্চ বৃহস্পতিবার কংগ্রেসের জেলা সভাপতিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । বৈঠকে বক্তৃতা দেন মল্লিকার্জুন খাড়গে। এদিন এই বৈঠকে আত্মসমালোচনার সুর শোনা গেল তার মুখে। হঠাৎ কি হল?

এদিন বৃহস্পতিবার দক্ষিণ, উত্তর-পূর্ব ভারতের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩৮টি জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকেই কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, রাজনীতির ময়দানে কোথাও গিয়ে কংগ্রেসের তরফে লড়াইয়ে কমতি ছিল।

সেই আলস্যের জন্যই ২০-৩০ আসন হাতছাড়া হয়েছে, যদি একটু পরিশ্রম করা যেত তবে ২০-৩০ টি আসন বেশি পাওয়া যেত। সেটাও এদিন মেনে নিয়েছেন কংগ্রেস সভাপতি। আগামী দিনে সংগঠন বাড়ানোর জন্য জেলা সভপতিদের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার বার্তাও দিয়েছেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন – লোকসভায় পাশ হল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’

Advertisement
ads

এদিন বৈঠকে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘লোকসভা নির্বচনে কংগ্রেস নেতৃত্ব শ-খানেক আসন জিতেছিল। যদি আমরা আরেকটু পরিশ্রম করতাম তাহলে হয়ত ২০-৩০টি আসন বেশি আস্ত। সেই বাড়তি আসন পেলে দেশে বিকল্প সরকার তৈরি হতে পারত এতদিনে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন স্বীকার করে নিলেন দেশে বিকল্প সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছিল, সেটা কংগ্রেসের অলসতার জন্যই মাঠে মারা গিয়েছে।

বস্তুত ২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস ৯৯টি আসন পায় । শরিকদের সাহায্য সত্ত্বেও ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের স্ট্রাইক রেট ছিল উদ্বেগজনক হারে কম। জোট শরিকরাও বরাবর অভিযোগ করে এসেছেন, লোকসভার আগে গাছাড়া মনোভাব দেখিয়েছে হাত শিবির। পুরোদমে প্রচারে নামলে এবং শরিকদের সঙ্গে সমন্বয় তৈরি করতে পারলে ফলাফল আরও ভালো হত হয়তো। এতদিন সেকথা সেভাবে মেনে না নিলেও, বৃহস্পতিবার অবশেষে কংগ্রেস সভাপতির মুখে শোনা গেল আত্মসমালোচনার সুর।

আরও পড়ুন – বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুলকালাম

Advertisement
ads
Continue Reading
Advertisement