বিশ্বের খবর
দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী-ইউনুস! হাজির ছিলেন জয়শঙ্করও
নিউজ ডেস্ক: থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মুদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশের ক্ষমতার পালা বদল অনেক আগেই ঘটেছিল। গত ৫ অগাস্ট গণ অভ্যূথানের পর ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে বসবাস করছেন তিনি। যা নিয়ে সেদেশের অন্তর্বর্তী সরকার টিভি নিশানা করেছে নয়াদিল্লিকে।
গতকাল বৃহস্পতিবার ব্যাংকে সম্মেলনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ব্যাংককের বিমানে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মুদ ইউনুস। রাতের বেলা ব্যাঙ্ককের রাজধানী থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি বসে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদী – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মুদ ইউনুস।
কিন্তু, একই সঙ্গে বসে থাকলেও মোদী-ইউনুসকে সেরম একটা বাক্যালাপ
করতে দেখা যায়নি। প্রসঙ্গত, মোদীর সরকারিভাবে ঘোষিত সফর সুচিতেও ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গেও কোনো বৈঠকের উল্লেখ নেই। তবে এই বৈঠকের জন্য ব্যাকুল হয়ে পড়েছে বাংলাদেশ! মোদী-ইউনুস বৈঠক চেয়ে সেদেশের সরকার বার বার অনুরোধ করেছে। এমনকি ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের আর্জি জানিয়ে নয়াদিল্লিকে চিঠিও দিয়েছে তারা। অবশেষে বৈঠকের বিষয়ে ভারতের কাছ থেকে সাড়া পাওয়া গিয়েছে।
আরও পড়ুন – মোদী-ইউনুস বৈঠক! ব্যাঙ্ককে রওনা দিলেন মোদী, ইউনুসও বিমানে
শুক্রবার দ্বিপাক্ষিক পার্শবৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মুদ ইউনুস। ছবিতে দেখা গিয়েছে হাসিমুখেই সৌজন্য বিনিময় করলেন তারা। এদিনের ব্যাংককের বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।
তাৎপর্যপূর্ণ ভাবে এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরে চিনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট সি জিংপিংয়ের সঙ্গে একাধিক চুক্তি করে এসেছেন ইপিআর বাংলার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মুদ ইউনুস। তবে ব্যাংককে মোদী-ইউনূস বৈঠক হবে কি না আদৌ, তা নিয়ে সংশয় ছিল কূটনীতিকদের অনেকের মনেই। কিন্তু, শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটালেন দুই রাষ্ট্রনেতা।
আরও পড়ুন – নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তারির মুখে প্রাক্তন রাজা?
