বিশ্বের খবর
রোমে বন্ধু মোদীকে উষ্ণ অভ্যর্থনা মেলোনির! ভাইরাল নৈশলোকের ঐতিহাসিক সেলফি
ডিজিটাল ডেস্কঃ পাঁচ দেশ সফরের (Five-Nation Tour) শেষ গন্তব্য হিসেবে ইতালির রাজধানী রোমে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা (Warm Welcome) জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই নেতার মধ্যকার বন্ধুত্বপূর্ণ রসায়ন (Friendly Chemistry) আবারও চর্চায় উঠে এসেছে। মঙ্গলবার রাতে দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে নৈশভোজ (Dinner) সারেন এবং গাড়িতে রোম শহর ঘুরে দেখেন। এরপর ঐতিহাসিক স্থাপত্য কলোসিয়ামের (Colosseum) সামনে দাঁড়িয়ে মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রোমে আমার বন্ধুকে স্বাগত।”
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। ‘মোদী’ ও ‘মেলোনি’— দুই নাম মিলিয়ে তৈরি জনপ্রিয় শব্দ ‘মেলোডি’ (Melodi) ফের ট্রেন্ড করতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি লক্ষাধিক লাইক ও মিলিয়ন ভিউ পায়। নেটিজ়েনদের অনেকেই দুই নেতার বন্ধুত্ব ও উষ্ণ সম্পর্কের প্রশংসা করেছেন।
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the… pic.twitter.com/df0bDYKCdU
— Narendra Modi (@narendramodi) May 20, 2026
Welcome to Rome, my friend! 🇮🇹🇮🇳 pic.twitter.com/mUjFL4HIqY
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 19, 2026
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্তরের আনুষ্ঠানিক বৈঠক (Official Meeting) হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানান, এই সফরে ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯’ (Joint Strategic Action Plan) এবং ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (IMEC)-এর পর্যালোচনার ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি তিনি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে দেখা করবেন এবং রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদর দফতরে গিয়ে বিশ্ব খাদ্য সুরক্ষায় ভারতের অঙ্গীকার তুলে ধরবেন। বাণিজ্য ও সবুজ শক্তি ক্ষেত্রে দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের (Partnership) মাঝে এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
