ব্রিটেনের লজ্জার দাগ! জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ফের বিতর্ক
Connect with us

দেশের খবর

ব্রিটেনের লজ্জার দাগ! জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ফের বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার হাউস অফ কমন্সে বক্তৃতা দিতে গিয়ে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান বলেন, “১৩ এপ্রিল ১৯১৯— সেদিন হাজারো মানুষ জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণভাবে জড়ো হয়েছিলেন, পরিবার নিয়ে সময় কাটাচ্ছিলেন। কিন্তু তখনই ব্রিটিশ সেনাপতি জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে ১,৫০০ জন নিহত হন, আহত আরও ১,২০০। এটি ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে এক ভয়াবহ কলঙ্ক।”

আরও পড়ুনঃ উপাচার্য পদে থাকছেন না ভাস্কর গুপ্ত, বিজ্ঞপ্তি জারি রাজভবনের

এই নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ব্ল্যাকম্যান সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন— “এক শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে। ব্রিটেন কি এই ভয়ংকর ভুলের দায় স্বীকার করে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারবে না?”

উল্লেখ্য, ২০১৯ সালে হত্যাকাণ্ডের শতবর্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে পার্লামেন্টে দুঃখপ্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “ওই ঘটনা ব্রিটিশ ভারতের ইতিহাসে এক গভীর ক্ষতের প্রতীক। আমরা এর জন্য গভীরভাবে দুঃখিত।” কিন্তু ‘দুঃখপ্রকাশ’ করলেও আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া থেকে বিরত ছিল ব্রিটেন।

Advertisement
ads

এখন প্রশ্ন উঠছে— ১০৬ বছর পরও কি ব্রিটেন তাদের ঔপনিবেশিক নৃশংসতার দায় স্বীকার করবে? নাকি ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এখনো শুধুই এক দূরাশা?

Continue Reading
Advertisement