দেশের খবর
নরওয়ের সংবাদপত্রে মোদীর আপত্তিকর ব্যঙ্গচিত্র! মোদীর কার্টুন ঘিরে ভারত জুড়ে ক্ষোভ ও প্রতিবাদ
ডিজিটাল ডেস্কঃ পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরের (Norway Visit) মাঝেই এক নজিরবিহীন বিতর্ক দানা বেঁধেছে। নরওয়ের অন্যতম প্রধান সংবাদপত্র ‘আফতেনপোস্টেন’ (Aftenposten)-এ প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে একটি অত্যন্ত ‘কুরুচিকর ও অবমাননাকর’ ব্যঙ্গচিত্র বা কার্টুন (Cartoon) প্রকাশ করা হয়েছে। যেখানে মোদীকে সাপুড়ে (Snake Charmer) রূপে দেখানো হয়েছে এবং তাঁর হাতের বাঁশির সামনে থাকা ঝাঁপি থেকে সাপের বদলে একটি পেট্রোল পাম্পের তেলের পাইপ বেরোচ্ছে। ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ করে একটি মতামত-প্রবন্ধের (Opinion Article) সাথে এটি ছাপা হয়।
A racist caricature of PM Modi as a “snake charmer” by Norwegian newspaper @Aftenposten .
Hope @norwayinindia takes cognisance of this.
Colonial arrogance dies hard.
The West mocked India when it was poor.
Now they mock India because it is powerful. pic.twitter.com/YbgqqH9I3P— Mr Sinha (@Mrsinha) May 19, 2026
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social media) বর্ণবিদ্বেষ (Racism) এবং ঔপনিবেশিক মানসিকতার (Colonial Mindset) বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি, একবিংশ শতকে প্রযুক্তির দিক থেকে ভারত ‘মাউস চার্মার’ বা আইটি ক্ষমতাসম্পন্ন দেশ হলেও, পাশ্চাত্য সংবাদমাধ্যম এখনও পুরোনো স্টেরিওটাইপ (Stereotype) ভাঙতে পারেনি।
এর আগে নরওয়ের এক নারী সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে মোদীর চলে যাওয়ার ভিডিও ভাইরাল (Viral) হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সিবি জর্জ (Sibi George) নরওয়েজিয়ান সাংবাদিকদের কড়া ভাষায় জানান, কিছু অজ্ঞ এনজিও-র (NGO) রিপোর্টের ওপর ভিত্তি করে বিশাল এই গণতন্ত্রকে বিচার করা ভুল। তবে এই আপত্তিকর কার্টুন প্রকাশ পাওয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে (Diplomatic Relations) নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
