রায়গঞ্জ
মদ্যপদের হাতে আক্রান্ত তরুণী! প্রতিবাদী বাবা, চাঞ্চল্য রায়গঞ্জে
নিউজ ডেস্ক: হোলি উৎসবের মাঝে খোদ রায়গঞ্জ শহরের বুকে আক্রান্ত হলেন এক তরুণী। ঐ তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর এবং তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাড়াই জনা কয়েক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় তরুণীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে হয় বলে অভিযোগ।
শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ৭নং ওয়ার্ডে বজরংবলী মন্দিরের সামনে। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত তরুণী জানান, শনিবার সন্ধ্যায় তিনি পিসির বাড়ি যাচ্ছিলেন। বজরংবলী মন্দিরের সামনে ঝামেলা হচ্ছিল। পাশে তিনি দাঁড়িয়ে কয়েকজন মহিলার সাথে কথা বলছিলেন। সে সময় আচমকা কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ। তাকে মারধর করার পাশাপাশি তার শ্লীলতাহানী করা হয়। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই তরুণী। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি চান।
আরও পড়ুন-শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গাড়িতে হামলা চালানোর অভিযোগ
তরুণীর বাবা জানিয়েছেন, তার মেয়ের উপরে আক্রমণের খবর পেয়ে তিনি ছুটে যান সেখানে। প্রতিবাদ করতেই মদ্যপ যুবকেরা তাকেও মারধর করতে শুরু করে। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্তরা সকলে পাড়ারই ছেলে। কি কারনে তারা এমন ভাবে আক্রমণ করল তা স্পষ্ট নয়।
এই ঘটনা জেরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর পুষ্পা মজুমদার। পুলিশ যাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেয় তার দাবী জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-জোড়া মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায়! পাশেই পড়ে বাইক, মৃত্যুর কারণ ঘিরে ধন্দ
