ভর সন্ধ্যায় রায়গঞ্জের মদের দোকানে ভাঙচুর-লুঠপাট, আক্রান্ত সাংবাদিক
Connect with us

ভাইরাল খবর

ভর সন্ধ্যায় রায়গঞ্জের মদের দোকানে ভাঙচুর-লুঠপাট, আক্রান্ত সাংবাদিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভর সন্ধ্যায় শহরের জনবহুল ব্যস্ততম এলাকায় মদের দোকানে চলল দেদার ভাঙচুর ও লুঠপাট। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল আরসিটিভি সংবাদের সাংবাদিক। রবিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায়। জানা যায়, ঐ দোকানে মদ কিনতে এসেছিল জনা কয়েক মদ্যপ যুবক । তাদের মুখে রঙ মাখানো ছিল। সামান্য কারনে স্টাফদের সাথে তাদের বচসা শুরু হয়।

তারপরই প্রায় ৫০-৬০ জন মদ্যপ অবস্থায় বাইকে চেপে এসে দোকানে আক্রমন করে বলে অভিযোগ। প্রচুর মদের বোতল ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় কম্পিউটার। বেশকিছু নামিদামী ব্র্যান্ডের মদ নিয়ে পালায় তারা। আরসিটিভি সংবাদের প্রতিনিধি দিবাকর সাহা খবর সংগ্রহ করছিলেন। তখন মদ্যপ ঐ যুবকদের দল তার উপরেও চড়াও হয়। তাকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি ভেঙে দেওয়া হয় আরসিটিভি সংবাদের বুম। দিবাকরের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। তাকে আঘাত করে তারা খবর পেয়ে দ্রুত পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। পুলিশ কয়েকজনকে আটক করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। যদিও শেষমেশ পুলিশ কয়েকজনকে আটক করেছে। দোকান মালিকের আত্মীয় শুভঙ্কর মল্লিক বলেন, ভর সন্ধ্যায় শহরের বুকে এমন ঘটনা ঘিরে তিনি হতবাক। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। দুস্কৃতীরা পুলিশকে কেন ভয় পাচ্ছে না? প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গাড়িতে হামলা চালানোর অভিযোগ

অন্যদিকে, হোলি উৎসবের মাঝে খোদ রায়গঞ্জ শহরের বুকে আক্রান্ত হলেন এক তরুণী। ঐ তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর এবং তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাড়াই জনা কয়েক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় তরুণীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে হয় বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ৭নং ওয়ার্ডে বজরংবলী মন্দিরের সামনে। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
ads

আক্রান্ত তরুণী জানান, শনিবার সন্ধ্যায় তিনি পিসির বাড়ি যাচ্ছিলেন। বজরংবলী মন্দিরের সামনে ঝামেলা হচ্ছিল। পাশে তিনি দাঁড়িয়ে কয়েকজন মহিলার সাথে কথা বলছিলেন। সে সময় আচমকা কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ। তাকে মারধর করার পাশাপাশি তার শ্লীলতাহানী করা হয়। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই তরুণী। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি চান।

তরুণীর বাবা জানিয়েছেন, তার মেয়ের উপরে আক্রমণের খবর পেয়ে তিনি ছুটে যান সেখানে। প্রতিবাদ করতেই মদ্যপ যুবকেরা তাকেও মারধর করতে শুরু করে। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্তরা সকলে পাড়ারই ছেলে। কি কারনে তারা এমন ভাবে আক্রমণ করল তা স্পষ্ট নয়। এই ঘটনা জেরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর পুষ্পা মজুমদার। পুলিশ যাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেয় তার দাবী জানিয়েছেন তিনি

 

Advertisement
ads