ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৭ জন বাংলাদেশী
Connect with us

উত্তর দিনাজপুর

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৭ জন বাংলাদেশী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ নভেম্বর : ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৭ জন বাংলাদেশী। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিলাসপুর এলাকায় জাতীয় সড়কে।

করণ রাজার পুকুরে ছটপুজো করলেন সভাধিপতি ও বিধায়ক

পুলিশ জানায়, ধৃতরা হল দবিরুল ইসলাম, রেজাউল করিম,নারুজ্জমান মিঞা, মহম্মদ রাইহান কবির বয়স, মহম্মদ মনির হুসেন, মহম্মদ আসরাফুল এবং মহম্মদ মেহেদী হাসান। সাত জনের বাড়িই বাংলদেশে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাসপুরে জাতীয় সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার তাদের ইসলাম পুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃত এক বাংলাদেশি যুবক জানিয়েছেন দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করপ। তাদের কাজ পাইয়ে দেওয়ার জন্য দালালরা নিয়ে এসেছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৯৭-এ পদার্পন রায়গঞ্জের গোষ্ঠ লীলার

Advertisement
ads