জেলার খবর
জোড়া পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য করনদীঘিতে
নিউজ ডেস্ক: এক গৃহবধূ ও তার আট বছরের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। বৃহস্পতিবার পচাগলা মৃতদেহ উদ্ধার করে করনদিঘী থানার পুলিশ। করণদিঘী থানার অন্তর্গত গোঁসাইপুর এলাকার একটি পুকুর থেকে তাদের দেহ উদ্ধার করা হয়।
মৃতার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, মহিলা ও শিশুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই খুনের ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের পূর্নিয়া জেলার মহারাজপুর রামনাটোলা গ্রামের বাসিন্দা পূর্নিদেবীর সঙ্গে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার সিতমটোলা গ্রামের অভি কর্মকারের বিবাহ হয়। বর্তমানে দম্পতির চারটি সন্তান রয়েছে।
পূর্নিয়ার গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ প্রতিনিধি নৌসাদের অভিযোগ, গত সোমবার দুপুর নাগাদ অভি কর্মকার তার স্ত্রীর নিখোঁজ হবার সংবাদ ফোন করে জানান। তারপর থেকেই সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি শুরু হয়। কিন্তু পূর্নিদেবী ও কন্যার কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যাশ আবারও মৃতদেহ পুকুরে রয়েছে বলে জানায় জামাই অভি।এরপর গোসাইপুরের পুকুর থেকে পূর্নিদেবী ও কন্যা অন্নু কুমারীর মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
আরও পড়ুন – পাণ্ডবেশ্বরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের উপর হামলা
মৃতার পরিবারের অভিযোগ, গৃহবধূর উপরে লাগাতার অত্যাচার চালাতো তার শ্বশুরবাড়ীর লোকেরা। তার স্বামী সহ অন্যরা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।তার স্বামী ও শ্বশুরবাড়ীর লোকেরা মিলে পরিকল্পনা করে তাকে ও তার কন্যাকে হত্যা করেছে। অবিলম্বে এই ঘটনাতে জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
করনদীঘি থানা সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার স্বামী অভি কর্মকারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার জোর তদন্ত চলছে।
আরও পড়ুন – ডাইনি সন্দেহে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বৌমা আটক
