দুর্ঘটনায় হাত কেটে পড়ল রাস্তায়, পলিথিনে ভরে যুবককে নিয়ে ছুট চিকিৎসকদের কাছে
Connect with us

দুর্ঘটনা

দুর্ঘটনায় হাত কেটে পড়ল রাস্তায়, পলিথিনে ভরে যুবককে নিয়ে ছুট চিকিৎসকদের কাছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে (Head-on Collision) কেটে গিয়ে রাস্তায় ছিটকে পড়ল এক যুবকের হাত। মুহূর্তের মধ্যে রক্তাক্ত (Bleeding) অবস্থায় পলিথিনে (Plastic) কাটা হাত মুড়ে ছুটলেন হাসপাতালের দিকে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার হরিহরপাড়া (Hariharpara) এলাকায়, মঙ্গলবার দুপুরে।

আহত যুবকের নাম মানিক মণ্ডল (Manik Mondal), বয়স ৩০, বাড়ি গরিবপুর ফরাজি পাড়ায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম (Seriously Injured) হয়েছেন আরও দুই যাত্রী—আলামিন হক (Alamin Haque), বয়স ২৮, বাড়ি বেলডাঙায় এবং সান্তনা হালদার (Santana Halder), বয়স ৭২, বাড়ি দোগাছিতে।

প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) মতে, চলন্ত বাসে (Moving Bus) বসে কয়েকজন যাত্রী জানলার (Window) বাইরে হাত বের করে রেখেছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক (Goods Truck) এসে বাসে সজোরে ধাক্কা (Impact) মারে। ধাক্কা লেগেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই সময় মানিকের হাত জানলার বাইরে ছিল, যা কেটে রাস্তায় ছিটকে পড়ে।

স্থানীয়রা (Locals) দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Primary Health Centre) নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার (First Aid) পর তিনজনকেই আশঙ্কাজনক (Critical) অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার (Referred) করা হয়েছে।

Advertisement
ads

এদিকে এলাকাবাসীর অভিযোগ, এই রাজ্যসড়কে (State Highway) প্রতিনিয়ত দ্রুতগতির গাড়ি চলাচল করে। একাধিক দুর্ঘটনা (Accidents) ঘটলেও, প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।