খেলার খবর
ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু, শেষ বলেই ম্যাচ জিতে অচেতন হয়ে পড়লেন বোলার
ডিজিটাল ডেস্কঃ মাঠে জয় এনে দিয়ে পরক্ষণেই চিরবিদায়! হৃদয়বিদারক (heartbreaking) এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। স্থানীয় এক টুর্নামেন্টে দলকে জেতানোর পরেই মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু হল অভিজ্ঞ বোলার (bowler) আহমের খানের (Ahmer Khan)। তাঁর মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটপ্রেমীরা। ভাইরাল (viral) হয়েছে ঘটনাটির ভিডিও।
ঘটনাটি ঘটেছে ভেটেরান্স ক্রিকেট সংস্থার (Veterans Cricket Association) আয়োজিত একটি ম্যাচে, যা অনুষ্ঠিত হচ্ছিল মোরাদাবাদের বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডে (Sugar Mill Ground)। প্রতিদ্বন্দ্বী দল ছিল মোরাদাবাদ ও সম্ভল (Sambhal)। ম্যাচে মোরাদাবাদ প্রথমে ব্যাট করে। লক্ষ্য তাড়া করতে নেমে সম্ভলের দরকার ছিল শেষ চার বলে ১৪ রান। অভিজ্ঞ বাঁহাতি (left-arm) বোলার আহমের খান সেই চূড়ান্ত ওভারে দুর্দান্ত বোলিং করেন এবং দলকে ১১ রানে জেতান।
তবে ম্যাচ শেষ হতেই ঘটে চরম বিপর্যয়। শেষ বলটি করার পরেই আচমকা মাঠে লুটিয়ে পড়েন আহমের। প্রত্যক্ষদর্শীদের (eyewitnesses) মতে, শেষ বলের সময় থেকেই তিনি কষ্টে শ্বাস (breathing) নিচ্ছিলেন। সঙ্গে থাকা একজন ডাক্তার মাঠেই সিপিআর (CPR) দেন, তবে সামান্য সাড়া পেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান— অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।
मैच की आखिरी बॉल विनिंग थी. अहमद खान ने दौड़कर बॉल डाली और पिच पर लेट गये. टीम जीत गयी और अहमद खान जिंदगी का मैच हार गये. मैच की आखिरी बॉल पर उन्हें हार्टअटैक आया था
यह घटना #मुरादाबाद के बिलारी शुगरमिल क्रिकेट मैदान की है pic.twitter.com/tnw3zb8im7
— Narendra Pratap (@hindipatrakar) October 13, 2025
মাঠে যেখানে জয় উদ্যাপন হওয়ার কথা ছিল, সেখানে নেমে আসে শোকের ছায়া। দুই দলের ক্রিকেটার এবং দর্শকরা হতবাক (shocked)। এক দর্শক পুরো ম্যাচটি ভিডিও করছিলেন, সেখানেই ধরা পড়ে এই হৃদয়বিদারক দৃশ্য।
স্থানীয় ক্রিকেট মহলে পরিচিত মুখ ছিলেন আহমের খান। দীর্ঘদিন ধরে খেলেছেন বিভিন্ন লেভেলের ম্যাচে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, “আমরা শুধু একজন খেলোয়াড় নয়, একজন অসাধারণ মানুষকে হারালাম (We lost not just a cricketer, but a beloved person)।”
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে ভারত-সহ বিশ্বের নানা প্রান্তেই খেলার মাঠে খেলোয়াড়দের আকস্মিক মৃত্যুর (sudden death) ঘটনা সামনে এসেছে।
