দুর্ঘটনা
SIR-এর কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মৃত্যু সরকারি কর্মীর
ডিজিটাল ডেস্কঃ শনিবার সকালে SIR-এর (West Bengal SIR) কাজে যাওয়ার পথে ময়নাগুড়ি (Maynaguri) এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সরকারি কর্মী শম্পা রায় (Shompa Roy)। তিনি BDO অফিস (BDO Office) থেকে SIR Hearing-এর ডেটা এন্ট্রি (Data Entry) দায়িত্বে ছিলেন।
শম্পার সহকর্মী পায়েল মোহন্ত (Payel Mohanta)-এর স্কুটিতে যাচ্ছিলেন। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়ক (National Highway)-এর দশ দরগা এলাকায় একটি ডাম্পার (Dumper) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে শম্পা নিহত হন, পায়েল গুরুতর আহত। তাঁদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ (Jalpaiguri Medical College)-এ পাঠানো হয়।
পুলিশ দুর্ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে এবং ডাম্পারের খোঁজ শুরু করেছে। প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।
শম্পা ও পায়েল দু’জনই BDO অফিসে Data Entry Operator হিসেবে দায়িত্বে ছিলেন। সহকর্মীরা জানাচ্ছেন, দুর্ঘটনা SIR-এর কাজে যাওয়ার সময় ঘটে।
