দুর্ঘটনা
রাজস্থানে চলন্ত বাসে আগুন, মৃত্যু ২০ জন যাত্রীর! প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সাহায্যের ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) জয়সলমিরে (Jaisalmer) ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মঙ্গলবার বিকেলে জয়সলমির থেকে যোধপুর (Jodhpur) যাওয়ার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন (Fire) ধরে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইঞ্জিনের (Engine) দিক থেকে ধোঁয়া বেরোতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। এখনও পর্যন্ত এই ভয়াবহ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জন যাত্রীর। গুরুতর আহত বহু মানুষকে স্থানীয় হাসপাতালে (Local Hospital) ভর্তি করা হয়েছে।
দমকল (Fire Brigade) ও সেনা (Army) বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে। বাসটি তখন থাইয়াত (Thaiyat) সামরিক ঘাঁটির সামনে ছিল। স্থানীয় সূত্রে খবর, বাসে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। অনেক যাত্রী জানালা ভেঙে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন। তবে অনেকে আগুনের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
বাসে আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট (Short Circuit) সন্দেহ করা হলেও, রাজ্য প্রশাসন (State Administration) বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ জানতে প্রযুক্তিগত পরীক্ষার প্রয়োজন রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি তাঁর এক্স (X) হ্যান্ডেলে লেখেন –
“জয়সলমিরে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
Distressed by the loss of lives due to a mishap in Jaisalmer, Rajasthan. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of…
— PMO India (@PMOIndia) October 14, 2025
প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা (₹2 Lakh) এবং আহতদের ৫০ হাজার টাকা (₹50 Thousand) করে আর্থিক সাহায্য (Financial Assistance) দেওয়া হবে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় সেনাবাহিনী ও দমকল। তবে ততক্ষণে আগুনে পুড়ে পুরো বাসটি কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। চালক ও সহকারী দ্রুত বাস থেকে বেরিয়ে এলেও যাত্রীরা এতটা সৌভাগ্যবান নন। অনেকের প্রাণ গেছে চোখের সামনে, অনেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এই ঘটনায় রাজস্থানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ থেকে প্রশাসন – সবাই স্তম্ভিত এই দুর্ঘটনায়।
