"কলকাতাকে নিয়ে পাক মন্ত্রীর হুমকিতে মোদী চুপ কেন?" বেথুয়াডহরীর সভা থেকে গর্জে উঠলেন মমতা
Connect with us

ভাইরাল খবর

“কলকাতাকে নিয়ে পাক মন্ত্রীর হুমকিতে মোদী চুপ কেন?” বেথুয়াডহরীর সভা থেকে গর্জে উঠলেন মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে নাকাশিপাড়ার বেথুয়াডহরী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা (Target) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোথাবাড়ির অশান্তি থেকে শুরু করে পাকিস্তানের মন্ত্রীর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য— একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

মোথাবাড়ির (Mothabari Case) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘ওই ঘটনার সময় আপনি কোথায় ছিলেন?’’ তিনি স্পষ্ট করেন যে, তৃণমূল কংগ্রেস কোনো ধরণের হিংসাকে সমর্থন করে না। তবে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, ‘‘আপনারা ‘মিম’-এর মতো সাম্প্রদায়িক (Communal) শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। আসল দোষীদের গ্রেফতার না করে নির্দোষ সাধারণ মানুষকে হেনস্থা (Harassment) করা হচ্ছে।’’

কলকাতাকে নিয়ে পাকিস্তানের এক মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মমতা। তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করবেন? কেন তিনি চুপ?’’ এই ঘটনার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র (Conspiracy) আছে কি না, তা নিয়ে তদন্তের (Investigation) দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কলকাতার ওপর কোনো আঘাত আমরা মানব না।’’ এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে, আঞ্চলিক সমস্যার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্রের ‘ব্যর্থতা’কেও তিনি নির্বাচনী হাতিয়ার (Electoral Weapon) করতে চলেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement