ভাইরাল খবর
মেদিনীপুরের নতুন ‘সেনাপতি’ অভিষেক! হলদিয়া থেকে অধিকারী গড়ে বড় চাল মমতার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) পারদ তুঙ্গে তুলে মেদিনীপুরের মাটি থেকে অধিকারী পরিবারকে উপড়ে ফেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটায় এক নির্বাচনী প্রচার সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী দিনে মেদিনীপুরের রাজনৈতিক দায়িত্ব (Political Responsibility) সামলাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রীর কথায়, “আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে।”
এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ (Traitor) বলে অভিহিত করেন মমতা। অধিকারীদের পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, এক পরিবারেই সাংসদ এবং একাধিক বিধায়ক পদ কুক্ষিগত করে রাখা হয়েছে। হলদিয়া থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকার কাটমানি (Extortion Money) তোলার অভিযোগও আনেন তিনি। নেত্রীর দাবি, নন্দীগ্রাম আন্দোলনের সময় ‘বাপ-ব্যাটা’ ঘরে লুকিয়ে ছিল, অথচ আজ তারা বড় বড় কথা বলছে।
ভোটের ফলাফল নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। ২০২১ সালের স্মৃতি উস্কে তিনি বলেন, নন্দীগ্রামে রাতে লোডশেডিং (Power Cut) করে ইভিএম (EVM) লুট করা হয়েছিল। এবারও সেই ষড়যন্ত্রের (Conspiracy) পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। মমতা সাফ জানিয়েছেন, অধিকারী পরিবারকে রাজনৈতিকভাবে উৎখাত করার দায়িত্ব এখন অভিষেক ও তৃণমূলের।

