রাজনীতি
বিধানসভা ভঙ্গ করলেন রাজ্যপাল, তবুও সোশাল মিডিয়ায় নিজেকে ‘মুখ্যমন্ত্রী’ পরিচয় মমতার
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল আর এন রবির নির্দেশে (Order) বিধানসভা ভঙ্গ (Assembly Dissolved) হয়ে গেলেও, তৃণমূল নেত্রীর সোশাল মিডিয়া (Social Media) বায়োতে এখনও লেখা রয়েছে ‘মুখ্যমন্ত্রী’ (Chief Minister)। আর তা ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির কাছে বড় পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা (Resignation) দিতে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, “এই হার প্রকৃত হার নয়, চক্রান্ত হয়েছে।” এমনকি তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি শাসন (President’s Rule) জারি হলেও পদত্যাগ করবেন না।
৭ মে তৃতীয় মমতা সরকারের মেয়াদ শেষ হয়। এরপর সংবিধানের ১৭৪(২)(খ) ধারার অধীনে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। ফলে সাংবিধানিকভাবে (Constitutionally) মুখ্যমন্ত্রী পদে আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোশাল মিডিয়ায় তাঁর পরিচয়ে কোনও পরিবর্তন না হওয়ায় বিরোধীরা কটাক্ষ শুরু করেছে।
বাংলার রাজনৈতিক ইতিহাসে এর আগে ২০১১ সালে ক্ষমতা বদলের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফলাফল মেনে দ্রুত ইস্তফা দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনাও শুরু হয়েছে।
অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এটি প্রতীকী প্রতিবাদ (Symbolic Protest)। দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, একাধিক আসনে ফলাফল কারচুপির অভিযোগের বিরুদ্ধেই এই অবস্থান।
এদিকে বিজেপি সূত্রের দাবি, ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) নতুন সরকারের শপথ গ্রহণ (Oath Ceremony) হতে পারে। অন্তর্বর্তীকালীন সময়ে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব রাজ্যপালের হাতেই থাকবে বলে জানা গিয়েছে।


