মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার ফরাক্কার মনিরুলের
Connect with us

ভাইরাল খবর

মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার ফরাক্কার মনিরুলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  ভোটের আগে বড় রাজনৈতিক মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের (suspension) হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই নির্দল (independent) প্রার্থী হিসেবে মনোনয়ন (nomination) প্রত্যাহার করলেন ফরাক্কার ‘বিক্ষুব্ধ’ বিধায়ক মনিরুল ইসলাম।         

 সোমবার তিনি নিজেই জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনেই আলাদা করে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে সরে আসছেন তিনি। শুধু তাই নয়, ফরাক্কার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের হয়ে পুরোদমে ভোট প্রচারে (Campaign) নামবেন বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত টিকিট বণ্টন নিয়ে। ২০২১ সালে ফরাক্কা আসন থেকে জয়ী হলেও ২০২৬-এর নির্বাচনে এই আসনে প্রার্থী বদল করে তৃণমূল। আমিরুল ইসলামকে প্রার্থী করায় ক্ষুব্ধ (Dissatisfied) হয়ে মনিরুল নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। এমনকি কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখ আইনি জটে পড়ায় তাঁর জায়গায় লড়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। গত শনিবার সামসেরগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁকে দল থেকে বহিষ্কার (Expulsion) করা হবে।

Advertisement
ads

প্রাথমিকভাবে মনিরুল পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেও ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁর এই নতিস্বীকার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant)। মনিরুলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব বলছে, সামান্য মনোমালিন্য (Misunderstanding) হয়েছিল যা এখন সম্পূর্ণ মিটে গিয়েছে। এখন ফরাক্কায় দলের নেতা-কর্মীরা একজোট হয়ে ভোট জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন।

Continue Reading
Advertisement