সব বাধা পেরিয়ে রাজগঞ্জে ঘাসফুলের বাজি স্বপ্না বর্মন! মন্দিরে পুজো দিয়ে জমা দিলেন মনোনয়ন
Connect with us

রাজনীতি

সব বাধা পেরিয়ে রাজগঞ্জে ঘাসফুলের বাজি স্বপ্না বর্মন! মন্দিরে পুজো দিয়ে জমা দিলেন মনোনয়ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যাবতীয় জল্পনা ও আইনি জটিলতা (Legal Complications) কাটিয়ে অবশেষে ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। সোমবার সকালে ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন এশিয়াডে সোনাজয়ী এই অ্যাথলিট। এরপর জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের আবেদন পত্র (Application) পেশ করেন তিনি।

স্বপ্নার প্রার্থীপদ ঘিরে গত কয়েকদিন ধরে তীব্র অনিশ্চয়তা (Uncertainty) তৈরি হয়েছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মী হিসেবে কর্মরত স্বপ্নার ইস্তফা ও এনওসি (NOC) নিয়ে তৈরি হয়েছিল টানাপোড়েন। রেলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলা হলেও, রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (Election Commission) সবুজ সংকেত দেয়। কমিশন জানায়, যেহেতু তাঁর বিরুদ্ধে কোনো দেশদ্রোহিতা বা দুর্নীতির অভিযোগ নেই, তাই ভোটে লড়তে কোনো বাধা (Obstacle) নেই। মনোনয়ন জমা দেওয়ার পর আবেগপ্রবণ স্বপ্না বলেন, “আমি এই মাটিরই মেয়ে। অনেক সংগ্রাম (Struggle) ও ত্যাগের পর আজ মনোনয়ন দিলাম।”

উল্লেখ্য, আইনি জটিলতার আশঙ্কায় তৃণমূলের পক্ষ থেকে বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে ব্যাক-আপ (Back-up) প্রার্থী হিসেবে তৈরি রাখা হয়েছিল। তবে স্বপ্নার মনোনয়ন সুনিশ্চিত হওয়ায় সেই সম্ভাবনা মিটে গিয়েছে। যদিও এদিনের কর্মসূচিতে খগেশ্বরকে দেখা যায়নি, তবে দলের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে ব্যস্ততার কারণেই তাঁর এই অনুপস্থিতি (Absence)। আগামী ২৩ মে রাজগঞ্জের ভোটাররা নির্ধারণ করবেন ট্র্যাকের রানির রাজনৈতিক ভবিষ্যৎ।

Advertisement
ads
Continue Reading
Advertisement