‘প্রাক্তন’ লিখতে নারাজ মমতা! সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলে নেটিজেনদের তোপে তৃণমূল নেত্রী
Connect with us

ভাইরাল খবর

‘প্রাক্তন’ লিখতে নারাজ মমতা! সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলে নেটিজেনদের তোপে তৃণমূল নেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনৈতিক পালাবদলের মধ্যেই ফের চর্চার কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ নেওয়ার পর অবশেষে নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) বায়ো পরিবর্তন করলেন তৃণমূল নেত্রী। তবে সেখানেও অত্যন্ত সচেতনভাবে এড়িয়ে গেলেন ‘প্রাক্তন’ (Former) শব্দটি।

শনিবার সকাল পর্যন্ত মমতার ফেসবুক (Facebook), এক্স (X) ও ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে লেখা ছিল— “পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী”। কিন্তু শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের (Oath Ceremony) কিছুক্ষণ পরেই বদলে যায় সেই পরিচিতি। নতুন বায়োতে লেখা হয়েছে— “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভা)”।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পরিবর্তনের মধ্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে। কারণ নির্বাচন ফল প্রকাশের পর থেকেই মমতা দাবি করে আসছেন, তাঁরা হারেননি, বরং “জোর করে হারানো হয়েছে”। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা (Resignation) দেননি বলেও জানিয়েছেন।

Advertisement
ads

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ২০৭টি আসনে জয় পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে। অন্যদিকে তৃণমূল নেমে এসেছে ৮০ আসনে। ভবানীপুরে (Bhabanipur) শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ না লেখাকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সরাসরি এক্স কর্ণধার ইলন মাস্কের (Elon Musk) হস্তক্ষেপ দাবি করেছেন। এমনকি মমতার অ্যাকাউন্ট সাসপেন্ড (Suspend) করার দাবিও উঠেছে বিভিন্ন মহলে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বায়ো বদলালেও ‘প্রাক্তন’ শব্দ এড়িয়ে গিয়ে মমতা আসলে এখনও রাজনৈতিকভাবে পরাজয় স্বীকার করতে নারাজ— সেই বার্তাই দিতে চেয়েছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement