'তৃণমূল মানুষকে খেপিয়ে দিয়ে অত্যাচার করছে' জঙ্গিপুরের ঘটনা নিয়ে বিস্ফোরক দিলীপ
Connect with us

রাজ্যের খবর

‘তৃণমূল মানুষকে খেপিয়ে দিয়ে অত্যাচার করছে’ জঙ্গিপুরের ঘটনা নিয়ে বিস্ফোরক দিলীপ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদের আঁচ এসে পড়লো পশ্চিমবঙ্গে। জায়গায় জায়গায় চলছে এই ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ। এমনকি সংসদের দুই কক্ষে এই বিল নিয়ে তীব্র বিরোধিতা করেছিলেন বিরোধী দলগুলি। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে জঙ্গিপুরে রাস্তায় নেমে সরব হন সংখ্যালঘু সংগঠনের সদস্যরা। প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

এমনকি পুলিশের সঙ্গে সংঘাত হয় বিক্ষোভকারীদের। এবার এই জঙ্গিপুর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ | শাসক দলের লোকেরা কিছু মানুষকে খেপিয়ে দিয়ে অত্যাচার করার চেষ্টা করছে! শুধু তাই নয়, যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গ্রেফতারির দাবিও তুলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, সাধারণ মানুষকে উস্কাতে প্রত্যক্ষ ভূমিকা পালন করছেন সিদ্দিকুল্লা।

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে জঙ্গিপুরে রাস্তায় নেমে সরব হন সংখ্যালঘু সংগঠনের সদস্যরা। রাস্তায় বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘাত হয় তাদের। গাড়ি জ্বালিয়ে দে পুলিশ, হামলায় চালানো হয় তাদের ওপর। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুন – ১৭ বছর পর রায়! জয়পুর বিস্ফোরণে দোষী চারজনের প্রত্যেকের যাবজ্জীবন

Advertisement
ads

যদিও এই হামলার ঘটনায় পুলিশের ওপরই দায় চাপিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মন্ত্রীর কথায়, লাঠিচার্জ করার মতো কোনও ঘটনা এখনো ঘটেনি। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কার্যত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ঘোর বিরোধিতা করেছেন।

এপ্রসঙ্গে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, আফস্পা আইনে এখনই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেফতার করা উচিত। উনি দেশদ্রোহী লোক। দিলীপ ঘোষ আরও বলেন, এইসব মন্ত্রীদের কাঁধে ভরসা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। তাই এখন কোনো উপায় না পেয়ে এদেরকে মাথায় করে রেখেছেন। একদিন এদের হিসাব সমান করে দেওয়া হবে।

আরও পড়ুন – রাস্তার মাঝে টেনে এনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ইট দিয়ে মার, ভাইরাল হায়দরাবাদের ভিডিও

Advertisement
ads