জেন-জি’দের জন্য কংগ্রেসের নতুন ভাবনা! লোকসভা-বিধানসভায় প্রার্থী হওয়ার বয়স ২১ করার দাবি
Connect with us

ভাইরাল খবর

জেন-জি’দের জন্য কংগ্রেসের নতুন ভাবনা! লোকসভা-বিধানসভায় প্রার্থী হওয়ার বয়স ২১ করার দাবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুবসমাজকে (Youth) রাজনীতিতে আরও বেশি যুক্ত করার লক্ষ্যে বড় প্রস্তাব আনতে চলেছে তেলেঙ্গানা (Telangana) সরকার। লোকসভা (Lok Sabha) ও বিধানসভা (Assembly) নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করার দাবি জানানো হবে। এই বিষয়ে বিশেষ অধিবেশন ডেকে বিধানসভায় একটি প্রস্তাব (Resolution) পাশ করার পরিকল্পনা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)।

বর্তমান নিয়ম অনুযায়ী, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হয়। অন্যদিকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ৩০ বছর। তবে স্থানীয় প্রশাসনের নির্বাচন যেমন পঞ্চায়েত ও পুরসভায় ২১ বছর বয়স থেকেই লড়াই করার সুযোগ রয়েছে।

রেবন্ত রেড্ডির বক্তব্য, দেশের ভবিষ্যৎ যুবসমাজের হাতে। তাই রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, আগামী অগস্টের শুরুতে বিশেষ অধিবেশন ডেকে এই বিষয়ে আলোচনা করা হবে এবং প্রস্তাব পাশ করে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যুক্তি দিয়েছেন, বিশ্বের বহু দেশে কম বয়সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তাঁর দাবি, ২১ বছর বয়সে তরুণরা যদি আইএএস (IAS), আইপিএস (IPS) হয়ে দেশসেবা করতে পারেন, তাহলে সাংসদ বা বিধায়ক হওয়ার সুযোগ থেকেও তাঁদের বঞ্চিত করা উচিত নয়।

Advertisement
ads ads

রেবন্ত রেড্ডি আরও বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ জেন-জি (Gen-Z) প্রজন্মের হলেও সংসদে তাঁদের প্রতিনিধিত্ব খুবই কম। তাই তরুণদের সরাসরি নীতিনির্ধারণের জায়গায় আনার প্রয়োজন রয়েছে।

তবে এই বয়সসীমা পরিবর্তন রাজ্যের একক সিদ্ধান্তে সম্ভব নয়। এর জন্য সংসদে আইন পাশ করে সংবিধান (Constitution) সংশোধন করতে হবে। ফলে তেলেঙ্গানার এই প্রস্তাব মূলত কেন্দ্রীয় সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলেও মনে করছে রাজনৈতিক মহল।

তিনি আরও জানান, যুবসমাজকে সুযোগ দেওয়া হলে দেশের প্রশাসন ও রাজনীতিতে নতুন চিন্তা ও শক্তি আসবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads