রাশিয়ায় ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত, বিজ্ঞানীদের নজরে বিরল ঘটনা
Connect with us

আবহাওয়া

রাশিয়ায় ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত, বিজ্ঞানীদের নজরে বিরল ঘটনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সুদূর প্রাচ্যে অবস্থিত কামচাটকা (Kamchatka) উপদ্বীপে ৬০০ বছর পর জেগে উঠল ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি (Krasheninnikov Volcano)। শনিবার রাতারাতি ঘটে এই বিরল অগ্ন্যুৎপাত, যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিজ্ঞানী মহলে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এবং ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির (Institute of Volcanology and Seismology) বিজ্ঞানীরা জানিয়েছেন, শেষবার এই আগ্নেয়গিরির লাভা নিঃসরণ হয়েছিল ১৪৬৩ সালে, অর্থাৎ প্রায় ছয় শতাব্দী আগে।

বিশেষজ্ঞ দলের প্রধান ওলগা গিরিনা (Olga Girina) জানান, গত বুধবার রাশিয়ায় হওয়া তীব্র ভূমিকম্পের সঙ্গেই এই অগ্ন্যুৎপাতের সম্পর্ক থাকতে পারে। সেই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, ফরাসি পলিনেশিয়া (French Polynesia) ও চিলি (Chile) পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়েছিল। ভূমিকম্পের পর কামচাটকার আরেক সক্রিয় আগ্নেয়গিরি, ক্লুচেভস্কয়েও (Klyuchevskoy) অগ্ন্যুৎপাত হয়।

আরও পড়ুনঃ প্রেমভঙ্গের প্রতিশোধে নৃশংস খুন, দুই ভাই-বোনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা বিভাগ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের সময় ৬,০০০ মিটার (৩.৭ মাইল) পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী আকাশে উঠে যায়। ১,৮৫৬ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরির বিস্ফোরণ বর্তমানে স্থানীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement
ads

এদিকে রবিবার ফের ভূমিকম্প কাঁপাল রাশিয়াকে। কুরিল দ্বীপপুঞ্জে (Kuril Islands) রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ ফর জিয়োসায়েন্সেস (GFZ) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। ইউএসজিএস (USGS) এর তথ্যানুযায়ী, এটি ৬.৮ মাত্রার ছিল এবং রাশিয়ার সেভেরো-কুরিলস্ক (Severo-Kurilsk) থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে ভোর সাড়ে পাঁচটায় এর উৎপত্তি হয়। তবে, এর ফলে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিজ্ঞানীরা মনে করছেন, সাম্প্রতিক একাধিক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মধ্যে ভূতাত্ত্বিক সংযোগ খতিয়ে দেখা প্রয়োজন, যা ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় রোধে সহায়ক হতে পারে।

Continue Reading
Advertisement