প্রেমভঙ্গের প্রতিশোধে নৃশংস খুন, দুই ভাই-বোনকে জীবন্ত পুড়িয়ে হত্যা
Connect with us

খুন

প্রেমভঙ্গের প্রতিশোধে নৃশংস খুন, দুই ভাই-বোনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাটনার (Patna) জানিয়াপুর থানা এলাকায় দুই নাবালক ভাই-বোনকে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্কুলজীবনের প্রেমভঙ্গের প্রতিশোধ থেকেই এই নৃশংস খুনের পরিকল্পনা। অভিযুক্ত দুই যুবক—শুভম কুমার (Shubham Kumar, 19) ও রোশন কুমার (Roshan Kumar, 19)—ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে।

শনিবার সাংবাদিক বৈঠকে পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা (Kartikeya Sharma) জানান, একসময় মৃত কিশোরীর সঙ্গে সম্পর্কে ছিল শুভম। পারিবারিক আপত্তির কারণে সম্পর্ক ভেঙে যায়। পরে ওই কিশোরীর অন্য এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠায় ক্ষিপ্ত হয়ে ওঠে শুভম। তাঁর মাথায় জন্ম নেয় প্রতিহিংসার ভাবনা—“যদি ও আমার না হয়, তবে কারও নয়।” এরপরই শুরু হয় খুনের ছক।

আরও পড়ুনঃ SIR থেকে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’—সাংসদদের নিয়ে বৈঠকে মমতা

তদন্তে জানা গেছে, শুভম প্রথমে কেরোসিন সংগ্রহ করে কিশোরীর বাড়িতে যায়। তখন কিশোরীর ভাই ঘুমিয়ে ছিল। প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে তাকে হত্যা করে, এরপর একইভাবে মেয়েটিকেও খুন করে। পরে রোশনকে সঙ্গে নিয়ে কেরোসিন ঢেলে দুই দেহে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ির দরজা বন্ধ করে পালিয়ে যায়।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, এই পরিকল্পনা অন্তত এক সপ্তাহ আগে করা হয়েছিল। রোশন কিশোরীর সহপাঠী হওয়ায়, তার মাধ্যমেই শুভম কিশোরীর বাড়িতে সহজে প্রবেশ করে। খুনের পর রোশন পালাতে সাহায্য করে ও প্রমাণ লোপাটে সক্রিয় ভূমিকা নেয়।

ঘটনায় নতুন মোড় এসেছে—সিপিআই (এমএল) বিধান পরিষদ সদস্য গোপাল রবিদাসের (Gopal Ravidas) বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। পুলিশ দ্রুত চার্জশিট পেশ করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে প্রস্তুতি নিচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement