দেশের খবর
কলেজে ভয়াবহ র্যাগিংয়ের ভিডিও ভাইরাল! পোশাক খুলে যৌনাঙ্গে জুতোর আঘাত
ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুমঙ্গলম এলাকার একটি আইটিআই (ITI) কলেজের হোস্টেলে ঘটে গেল এক ভয়াবহ র্যাগিং (ragging)-এর ঘটনা। জোর করে এক ছাত্রের পোশাক খুলে তাকে লাঞ্ছনা করা হয়েছে এবং তার যৌনাঙ্গে জুতো দিয়ে আঘাত করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনার একটি ভিডিও (video) সোশ্যাল মিডিয়াতে (social media) ভাইরাল (viral) হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে নির্যাতিত ছাত্রের সহপাঠীরাই। ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ছাত্র মিলে ওই ছাত্রকে জোর করে বিবস্ত্র করছে এবং হাসাহাসি করতে করতে তাকে জুতো দিয়ে আঘাত করছে। ঘটনার পর ছাত্রটির পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ (complaint) দায়ের করা হয়েছে। ভিডিওটি দেখে তিন অভিযুক্ত ছাত্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা (case) রুজু করেছে পুলিশ।
এই ঘটনার পর হোস্টেলের ওয়ার্ডেনকে সাময়িকভাবে বরখাস্ত (suspend) করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ দোষী ছাত্রদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই ধরনের ভয়াবহ ঘটনা সামনে আসার পর অভিভাবকরা স্তম্ভিত। এত সচেতনতা এবং নিরাপত্তার কড়াকড়ির পরেও কীভাবে শিক্ষার্থীরা র্যাগিং করার সাহস পায়, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে আত্মহত্যা (suicide) করেছিল। ২২ বছর বয়সী যাদব সাই তেজা নামে ওই যুবক আত্মহত্যার আগে একটি ভিডিও বার্তায় জানায়, সিনিয়রদের র্যাগিং সহ্য করতে না পেরেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তামিলনাড়ুর ঘটনা সামনে এল।


