জমা জলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

দুর্ঘটনা

জমা জলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার জলমগ্ন (Waterlogged) পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, প্রতিটি মৃতের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে ২ লক্ষ (2 Lakh) টাকা দেওয়া হবে। একই সঙ্গে, CESC যদি চাকরি না দেয়, তবে রাজ্যের পক্ষ থেকে মৃতের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ড (Special Home Guard)-এর চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

গত সোমবার রাতের টানা বৃষ্টিতে একাধিক জায়গায় জল জমে যায় কলকাতায়। সেই জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে ভবানীপুরের (Bhowanipore) এক পূজা উদ্বোধনে গিয়ে ঘোষণা করেন এই আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি।

মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমি CESC-কে অনুরোধ করেছি যাতে পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। যদি ওরা না দেয়, তাহলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।”

এছাড়াও, CESC-কে মৃতদের পরিবারকে ৫ লক্ষ (5 Lakh) টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন মমতা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

Advertisement
ads

কলকাতার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, অধিকাংশ জায়গা থেকে জল নেমে গিয়েছে। কিছু নিচু এলাকায় এখনও জল রয়েছে, তবে দ্রুতই তা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রকেও নিশানা করে বলেন, “ডিভিসি (DVC), মাইথন (Maithon), ফরাক্কা ব্যারাজ (Farakka Barrage) থেকে জল ছাড়া হয়েছে। সঙ্গে গঙ্গায় জোয়ার, তাই সমস্যা আরও বেড়েছে। তবে পুরসভা খুব ভালো কাজ করেছে।”

উল্লেখ্য, দ্বিতীয়ার (Dwitiya) দিন কলকাতার পুজো উদ্বোধন স্থগিত করেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়ার (Tritiya) দিন ৪০টি পুজোর (Puja) উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

Advertisement
ads
Continue Reading
Advertisement