ভ্যাকসিনের আকাল দক্ষিণ দিনাজপুরে
Connect with us

দক্ষিণ দিনাজপুর

ভ্যাকসিনের আকাল দক্ষিণ দিনাজপুরে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর, ৩ মে : দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা ভ্যাকসিনের সংকটের জেরে প্রথম ডোজ বন্ধ হয়ে গেল। ভ্যাকসিন নিতে এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। করোনা সংক্রমণ বেড়ে চলায়, ভ্যাকসিন না পেয়ে আতঙ্কিত জেলাবাসী।

সারাদেশে যখন কোভিড আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ, ভ্যাকসিনের সেন্টারে লাইন যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর গত ২৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ বন্ধ করেছে জেলায়। সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ বা আক্রান্তের সংখ্যা। রোজ দিন নতুন নতুন সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে। অথচ ভ্যাকসিন না নিয়েই ফিরতে হচ্ছে সাধারণ মানুষদের। বালুরঘাট জেলা হাসপাতালে ভ্যাকসিন সেন্টারে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে ভ্যাক্সিনেশন আউট। মজুত সংখ্যা কম থাকায় শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে বালুরঘাট সহ দক্ষিন দিনাজপুর জেলায়। অথচ কোভিড পরিস্থিতিতে দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রথম ডোজ ভ্যাকসিন না পেয়ে আতঙ্কিত জেলাবাসী। এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ভ্যাকসিনের অভাবেই এই সমস্যা তৈরি হয়েছে।