করোনায় উত্তর দিনাজপুরে মৃত ৯
Connect with us

উত্তর দিনাজপুর

করোনায় উত্তর দিনাজপুরে মৃত ৯

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩ মে : করোনায় আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টায় উত্তর দিনাজপুর জেলায় ৯ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে একজন রয়েছে রায়গঞ্জের বিশিষ্ট এক জ্যোতিষ শাস্ত্রীও।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে পয়লা মে রায়গঞ্জের এক, কালিয়াগঞ্জের এক, করণদিঘির এক, এবং ইসলামপুরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত আরও দু’জনের পরিচয় পাওয়া যায় নি এখনও। অন্যদিকে ২ মে ইসলামপুরের একজন, রায়ঞ্জের বিন্দোলের এক জ্যোতিষী ও বিহারের বারসই এলাকার একজন এবং আরও একজনের মৃত্যু হয়েছে কোভিডে। এঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জে৷ সোমবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে। করোনা মহামারি সংক্রমণ যখন চরমে তখন সাধারণ মানুষের একাংশ এখনও সেভাবে সচেতন হয় নি। অনেকেই বাইরে বের হলে মাস্ক পড়েন না। এমতাবস্থায় সংক্রমণ প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে মাস্ক পড়ার আবেদন জানানো হয়। মাস্ক না পড়লে আর্থিক জরিমানা করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।