উত্তর দিনাজপুরে করোনায় মৃত ২, মাস্ক না পড়ায় গ্রেফতার ২৬
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে করোনায় মৃত ২, মাস্ক না পড়ায় গ্রেফতার ২৬

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ এপ্রিল : সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের মিক্কি মেঘা কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুই ব্যক্তির।

এদের মধ্যে একজনের বাড়ি রায়গঞ্জের উকিল পাড়া ও অপরজনের বাড়ি দেবিনগর এলাকায়। ফলে রায়গঞ্জ পুরসভা থেকে করোনা প্রতিরোধে প্রত্যককে মাস্ক পড়ে বাইরে বের হওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জেও বাড়ছে করোনার দাপট। বুধবার ছিল ৫৫ জন। বৃহস্পতিবার আরও ১৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এছাড়াও লাইন্স ক্লাবের অফিসেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার লাইন্স ক্লাবের আই হসপিটাল স্যানিটাইজ করা হয় কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে করোনা প্রতিরোধে মাস্ক পড়ার বার্তা দেওয়া হলেও সাধারণ মানুষের একাংশ এখনও সচেতন হয় নি। মুখে মাস্ক না পড়েই বাইরে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এনিয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ লাগাতার অভিযানে নামছে শহরে। মাস্ক না পড়ার দায়ে মহেন্দ্রগঞ্জ বাজার, বিবেকানন্দ ও ধনকোইল মোড় থেকে এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।